Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বারিধারায় পুলিশের গুলিতে পুলিশ নিহত: এ পর্যন্ত যা জানা গেল

বাংলাদেশ

ইউএনবি
09 June, 2024, 03:00 pm
Last modified: 09 June, 2024, 03:06 pm

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

বারিধারায় পুলিশের গুলিতে পুলিশ নিহত: এ পর্যন্ত যা জানা গেল

পুলিশ প্রধান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে
ইউএনবি
09 June, 2024, 03:00 pm
Last modified: 09 June, 2024, 03:06 pm
ছবি: টিবিএস

বারিধারা ডিপ্লোমেটিক জোনে (কূটনৈতিক এলাকা) একজন পুলিশ কনস্টেবল তার সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে।

পুলিশ প্রধান গতকাল গভীর রাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে ঘটনাস্থলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার পর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও কাওসার আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই কনস্টেবল মনিরুলকে এলোপাতাড়ি গুলি করেন কাউসার। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ শেখও আহত হয়েছেন।

ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কনস্টেবল কাউসারকে নিরস্ত্র করা হয়। ছুটে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, গোয়েন্দা শাখাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিস্থিতি সামাল দিতে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষী বলেন, মনিরুলকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ায় কাউসার। মনিরুল কেন রাস্তায় পড়ে আছে জানতে চাইলে কাউসার জানান, তিনি 'নাটক' করছেন।

এরপর কাউসার দূতাবাসের প্রধান ফটকের উল্টো পাশের সড়কে চলে যায়। পরে ঘটনা বুঝতে পেরে নিরাপত্তারক্ষীরা কাউসারকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময়ে তারা ৫ থেকে ৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

আহত চালক সাজ্জাদ শেখকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

পুলিশের গুলিতে পুলিশ নিহত / পুলিশ / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net