Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
খাঁচায় বেঁধে রেখেছিল মানুষ, উদ্ধারের পর বিপন্ন লজ্জাবতী বানরটিকে ছাড়া হলো অভয়ারণ্যে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 06:10 pm
Last modified: 08 June, 2024, 06:19 pm

Related News

  • ছবি তুলতে গিয়ে আবাসস্থল ধ্বংস, হারিয়ে গেল 'জাদুকরী' গ্যালাক্সি ব্যাঙ
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার
  • সুন্দরবনের অভয়ারণ্য থেকে হরিণ ধরার ফাঁদ, বরফ ও কীটনাশকসহ আটক ৫ জেলে
  • ভারতে বেড়েছে সিংহের সংখ্যা—কিন্তু উদ্বিগ্ন কিছু সংরক্ষণবিদ; কেন?
  • বাঁশখালীতে আবারও বন্য হাতি হত্যার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করে পুঁতে রাখা হয়

খাঁচায় বেঁধে রেখেছিল মানুষ, উদ্ধারের পর বিপন্ন লজ্জাবতী বানরটিকে ছাড়া হলো অভয়ারণ্যে

ঘূর্ণিঝড় রিমালের সময় পথ হারিয়ে কাঞ্চননগরে এসে পৌঁছায় লজ্জাবতী বানরটি। স্থানীয়রা বিপন্ন প্রাণীটিকে ধরে খাঁচায় বন্দি করে রাখে।
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 06:10 pm
Last modified: 08 June, 2024, 06:19 pm
হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছাড়া হয় লজ্জাবতী বানরটিকে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের লোকালয়ে ঘোরাফেরা করছিল একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস)। এরপর কর্তৃপক্ষ এটিকে উদ্ধার করে শুক্রবার (৭ জুন) রাতে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেয়।

অভয়ারণ্যে প্রাণীটির অবমুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান। 'কাঞ্চননগর থেকে উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়,' বলেন তিনি।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ঘূর্ণিঝড় রিমালের সময় পথ হারিয়ে কাঞ্চননগরে এসে পৌঁছায় লজ্জাবতী বানরটি। স্থানীয়রা বিপন্ন প্রাণীটিকে ধরে খাঁচায় বন্দি করে রাখে।

ছবি: সংগৃহীত

মোজাম্মেল বলেন, 'স্থানীয় যুবক নজরুল খান জয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রাণীটিকে উদ্ধার করি। এরপর বন বিভাগের কর্মকর্তাদের কাছে প্রাণীটিকে হস্তান্তর করা হয়।'

রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, এ প্রজাতির বানরটি বাংলাদেশের পাহাড়ি চিরহরিৎ ও আর্দ্র পর্ণমোচী বনের গাছের উঁচু শাখায় বাস করে।

'প্রজাতিটি আইইউসিএন [আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ] লাল তালিকায় বিপন্ন হিসেবে তালিকাভুক্ত এবং বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর অধীনে সুরক্ষিত,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

লজ্জাবতী বানর / বিপন্ন প্রজাতি / অভয়ারণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ছবি তুলতে গিয়ে আবাসস্থল ধ্বংস, হারিয়ে গেল 'জাদুকরী' গ্যালাক্সি ব্যাঙ
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার
  • সুন্দরবনের অভয়ারণ্য থেকে হরিণ ধরার ফাঁদ, বরফ ও কীটনাশকসহ আটক ৫ জেলে
  • ভারতে বেড়েছে সিংহের সংখ্যা—কিন্তু উদ্বিগ্ন কিছু সংরক্ষণবিদ; কেন?
  • বাঁশখালীতে আবারও বন্য হাতি হত্যার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করে পুঁতে রাখা হয়

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net