Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে সই হতে পারে চুক্তি, সমঝোতা স্মারক: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ

ইউএনবি
07 June, 2024, 07:00 pm
Last modified: 08 June, 2024, 03:17 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে সই হতে পারে চুক্তি, সমঝোতা স্মারক: পররাষ্ট্র সচিব

আগামীকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএনবি
07 June, 2024, 07:00 pm
Last modified: 08 June, 2024, 03:17 pm
ছবি: সংগৃহীত

পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারতের নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 'আমরা আলাদা সফর নিয়ে কাজ করছি। বর্তমানের সফর একটি বিশেষ উপলক্ষে আনুষ্ঠানিক সফর। আমরা পরে সময়সূচি নির্ধারণ করব।'

আগামীকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে ৮ জুন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এখন ৯ জুন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব বলেন, 'মূল শপথ অনুষ্ঠান হবে ৯ জুন সন্ধ্যায় এবং প্রধানমন্ত্রী শনিবার বিকালে নয়াদিল্লি পৌঁছাবেন। তিনি মূল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।'

এ অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা। এই অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিসহ অন্য নেতাদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করতে পারেন।'

এছাড়াও দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কথা রয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র সচিব আরও বলেন, 'পারস্পরিক সহযোগিতার কিছু ক্ষেত্রে কিছু ঘোষণাও আসতে পারে। আমরা এটা নিয়ে কাজ করব।'

মাসুদ বিন মোমেন বলেন, 'বাংলাদেশে নতুন সরকার এসেছে এবং ভারতে নতুন সরকার গঠিত হবে। সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এক্ষেত্রে কিছু নতুন উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশা করছি আমরা।'

এর আগে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম ৯ জুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৪৩ সদস্যের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসনে জয়ী হয়। এরপর আগামী ৯ জুন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

এর আগে মোদি তার সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন শেখ হাসিনা।

এক্স-এর মাধ্যমে শেয়ার করা এক বার্তায় মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনকেন্দ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / ভারত / শপথ / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net