Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আগামী অর্থবছরে প্রায় সব অস্বচ্ছল প্রতিবন্ধী আসছেন ভাতার আওতায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 07:10 pm
Last modified: 04 June, 2024, 02:05 pm

Related News

  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে ৩৫,৭০৮ কোটি টাকা
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে: তারেক রহমান

আগামী অর্থবছরে প্রায় সব অস্বচ্ছল প্রতিবন্ধী আসছেন ভাতার আওতায়

এছাড়া সুবিধাভোগীদের বিভিন্ন খাতে আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়াচ্ছে সরকার। এতে ব্যয় বাড়বে সরকারের।
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 07:10 pm
Last modified: 04 June, 2024, 02:05 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

আগামী ২০২৪–২৫ অর্থবছরে দেশের প্রায় সকল অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নতুন করে তিন লাখ ৩৪ হাজার অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে।

এছাড়া, মা ও শিশু সহায়তা ভাতা এবং হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতার উপকারভোগীও বাড়ছে। তবে সবার ভাতার পরিমাণ অপরিবর্তত থাকবে।

যেসব প্রতিবন্ধীর বার্ষিক আয় ৩৬ হাজার টাকার বেশি নয়, তাদেরকে অস্বচ্ছল প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করেছে সরকার। ছয় বছরের ঊর্ধ্বে সকল অস্বচ্ছল প্রতিবন্ধী এ ভাতা পাওয়ার যোগ্য হবেন।

চলতি অর্থবছরে ২৯ লাখ অস্বচ্ছল প্রতিবন্ধী প্রতিমাসে ৮৫০ টাকা হারে সরকার থেকে ভাতা পাচ্ছেন। এতে ব্যয় হচ্ছে দুই হাজার ৯০০ কোটি টাকা। উপকারভোগী বাড়ায় এ খাতে অতিরিক্ত ৩৪৩ কোটি টাকা বরাদ্দ রাখছে অর্থ মন্ত্রণালয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশে মোট প্রতিবন্ধী জনসংখ্যা ৪৬ লাখ। ২০২৪–২৫ অর্থবছর উপকারভোগী বাড়ানোর মাধ্যমে প্রায় সকল অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে বলে মনে করছেন অর্থবিভাগের কর্মকর্তারা।

আগামী অর্থবছরের বাজেটে মা ও শিশু সহায়তা ভাতার আওতায় ৫১ হাজার উপকারভোগী যুক্ত হচ্ছে বলে জানা গেছে। অর্থাৎ, নতুন অর্থবছরে মোট ১৩ লাখ ৫৫ হাজার মা ও শিশু সহায়তা পাবেন। এ খাতে অতিরিক্ত ৩৩২ কোটি টাকা ব্যয় হবে। চলতি অর্থবছর এ খাতের উপকারভোগীরা প্রতিমাসে ৮০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ভাতার আওতায় আসন্ন অর্থবছরে ১৪ হাজার নতুন উপকারভোগী যুক্ত করা হচ্ছে। এ খাতে বর্তমানে উপকারভোগীর সংখ্যা এক লাখ। বর্তমানে হিজড়া ৬৫০ টাকা, বেদে ৫৫০ টাকা ও অনগ্রসর সম্প্রদায়ের উপকারভোগীরা ৫০০ টাকা মাসিক ভাতা পান।

এছাড়া বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার উপকারভোগীর সংখ্যা দুই লাখ করে মোট চার লাখ বাড়ছে। নতুন অর্থবছরে বয়স্ক ভাতার উপকারভোগী বেড়ে দাঁড়াবে ৬০ লাখ এবং বিধবা ভাতার উপকারভোগী হবে ২৭ লাখ ৭৫ হাজার। এতে এ দুখাতে সরকারের মোট ব্যয় বাড়বে প্রায় ৩০০ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

প্রতিবন্ধী ভাতা / ভাতা / সামাজিক নিরাপত্তা বেষ্টনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে ৩৫,৭০৮ কোটি টাকা
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে: তারেক রহমান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net