Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঢাকা–নিউইয়র্ক ফ্লাইটের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা পরিষ্কার নয়: বিমানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2024, 07:25 pm
Last modified: 30 May, 2024, 07:31 pm

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সংঘবদ্ধভাবে অতিমূল্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিট বিক্রি: ৩৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা
  • শ্রমিকদের জন্য আরও ৪ রুটে ‘বিশেষ ভাড়া’ চালু করল বিমান

ঢাকা–নিউইয়র্ক ফ্লাইটের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা পরিষ্কার নয়: বিমানমন্ত্রী

গত বছরের মে মাসে নিউইয়র্কে ফ্লাইট চালুর জন্য আবেদন করা হয়। এরপর গত ডিসেম্বরের শুরুতে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণ করে বেশকিছু ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
টিবিএস রিপোর্ট
30 May, 2024, 07:25 pm
Last modified: 30 May, 2024, 07:31 pm
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ছবি: বাসস

ঢাকা–নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এএফএ)-এর চাহিদার বিষয়ে বাংলাদেশ পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

'ঢাকা–নিউইয়র্ক ফ্লাইটের ব্যাপারে তারা [এফএএ] আমাদের কিছু অবজারভেশন [পর্যবেক্ষণ] দিয়েছে। যখনই তারা এসেছে, আমাদের তিন–চারটা অবজারভেশন দিয়েছে; আমরা একটা-একটা করে পূরণ করেছি — কখনো সিকিউরিটি [নিরাপত্তা] নিয়ে, কখনো অন্য ব্যাপারে।

'কিন্তু, এফএএ কী চায়, সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। এটা দুঃখজনক যে, তারা একটা করে অবজারভেশন দেয়, পরে আর কিছুই হয় না,' বলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'আমি আগেও মন্ত্রী থাকাকালীন যখন বোয়িংয়ের বিমান কিনেছি, তখনও আমরা বলেছিলাম নিউইয়র্কে আমাদের স্লট দিতে হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আমরা চেষ্টা অব্যাহত রাখছি।'

তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে ফারুক খান বলেন, 'এখন পর্যন্ত টার্মিনাল ভবনের ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে বাকি ৩ শতাংশের মধ্যে কো-অর্ডিনেশন [সমন্বয়] ও টেস্টিংয়ের [পরীক্ষণ] মতো গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে।'

চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেন বিমানমন্ত্রী।

বর্তমানে ঢাকা থেকে লন্ডন, ম্যানচেস্টার ও টরন্টো — এ তিন বড় রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপের অন্য রুট এবং যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি।

গত বছরের মে মাসে নিউইয়র্কে ফ্লাইট চালুর জন্য আবেদন করা হয়। এরপর গত ডিসেম্বরের শুরুতে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণ করে বেশকিছু ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এর আগে ঢাকা–নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চললেও অর্থনৈতিক সংকটে ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

ঢাকা-নিউইয়র্ক / ফ্লাইট রুট / বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / এএফএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সংঘবদ্ধভাবে অতিমূল্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিট বিক্রি: ৩৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা
  • শ্রমিকদের জন্য আরও ৪ রুটে ‘বিশেষ ভাড়া’ চালু করল বিমান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net