Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ঘূর্ণিঝড় রিমাল: ঢাকার পানি বিপৎসীমার কাছাকাছি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 09:50 pm
Last modified: 28 May, 2024, 01:16 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঘূর্ণিঝড় রিমাল: ঢাকার পানি বিপৎসীমার কাছাকাছি

ডিএনসিসি পরিচালিত কল্যাণপুর পাম্পে পানির উচ্চতা ৪.৭ মিটারে পৌঁছে গেছে। ৫ মিটারে পৌঁছালেই তা বিপৎসীমা অতিক্রম করবে। বিকাল ৪টা থেকে পাম্পে বিদ্যুৎ না থাকায় পাঁচটি পাম্পই বর্তমানে বন্ধ আছে।
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 09:50 pm
Last modified: 28 May, 2024, 01:16 pm
আজ সোমবার (২৭ মে) ধানমন্ডি হকার্স মার্কেটের কাছে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় রিকশা চলাচল করছে। ছবি: রাজীব ধর

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে। এসময় বৃষ্টির পানি জমে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে পানির উচ্চতা।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত কল্যাণপুর পাম্পে পানির উচ্চতা ৪.৭ মিটারে পৌঁছে গেছে। ৫ মিটারে পৌঁছালেই তা বিপৎসীমা অতিক্রম করবে। বিকাল ৪টা থেকে পাম্পে বিদ্যুৎ না থাকায় পাঁচটি পাম্পই বর্তমানে বন্ধ আছে।

কল্যাণপুর পাম্পের অপারেটর মো. মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, ঢাকা উত্তরের পানি অপসারণে কল্যাণপুরে পাঁচটি পাম্প আছে, যার সবগুলোই বন্ধ আছে বিদ্যুৎ না থাকার কারণে। নদীর পানির উচ্চতা বেড়ে গেলে পানি অপসারণে সমস্যায় পড়তে হতে পারে।

তিনি আরও বলেন, বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তখন ঢাকার নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এখন প্রবল বেগে পানি নদীতে নেমে যাচ্ছে, তবে ভারী বৃষ্টি হতে থাকলে পানি পাম্প করে অপসারণ করতে কিছুটা হিমশিম খেতে হবে।

এর আগে গত বছর ২১ সেপ্টেম্বর পাম্প এলাকার পানি বিপৎসীমায় (৫ মিটার) পৌঁছে যায়। তার আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় পানির উচ্চতা সর্বোচ্চ ৫.৭ মিটারে ওঠে।

অন্যদিকে জানা যায়, সোমবারের ভারী বর্ষণের ফলে রাজধানীর নিউমার্কেট, কাজীপাড়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরানা পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা, বংশাল রোড, বিজয় স্মরনী, ইস্কাটন, তেজগাওসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন,'আগামীকালও ঢাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় এবছরে ঢাকায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।'

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় রিমাল / ঢাকা / বিপদসীমা / আবহাওয়া অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net