Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বরিশালে ঝড়ে ভবন ধসে দুইজন, চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 12:35 pm
Last modified: 27 May, 2024, 01:27 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

বরিশালে ঝড়ে ভবন ধসে দুইজন, চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে।
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 12:35 pm
Last modified: 27 May, 2024, 01:27 pm
ছবি: সংগৃহীত

ঝোড়ো আবহাওয়ায় বরিশাল নগরে বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে পাশের একটি খাবারের হোটেলের ওপর পড়ে দুইজনের এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর বায়ে‌জিদ এলাকায় ‌নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বরিশালে নিহতরা হলেন, হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। 

সোমবার (২৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের রুপাতলী লিলি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর হোটেল কর্মচারী সাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনাস্থলে থাকা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, ভবনের দেয়াল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়েন ঘুমন্ত হোটেল মালিক ও তার দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে চট্টগ্রামে ভবনের দেওয়াল ধসে পড়ে নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম রিদোয়ান (২৬)।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চন্দ্রনগর আবা‌সিক এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ের উপর দেওয়াল ধসে পড়ে।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভববতি এলাকার বাবুল মিয়ার ছেলে রিদোয়ান বায়েজিদ এলাকার একটি কার্টন কারখানায় কাজ করতেন। সকালে কাজে যাওয়ার সময় দেয়াল চাপায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়‌টি নি‌শ্চিত করে বায়ে‌জিদ বোস্তা‌মি থানার ও‌সি সঞ্জয় কুমার সিনহা টিবিএসকে বলেন, চন্দ্রনগর এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ে এটি মাদ্রাসার নির্মাণাধীন ভ‌বনের দেওয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বরিশাল / দেয়াল / মৃত্যু / ঘূর্ণিঝড় রিমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net