Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ঋণ খেলাপি মামলায় পেনিনসুলা স্টিলের এমডিসহ পরিবারের ৩ সদস্যের সাজা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 11:30 am
Last modified: 21 May, 2024, 11:31 am

Related News

  • ১০ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে: কেন্দ্রীয় ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

ঋণ খেলাপি মামলায় পেনিনসুলা স্টিলের এমডিসহ পরিবারের ৩ সদস্যের সাজা

প্রায় ৫২ কোটি টাকা পাওনার বিপরীতে ঢাকা ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সোমবার (২০ মে) এই আদেশ দেন
টিবিএস রিপোর্ট
21 May, 2024, 11:30 am
Last modified: 21 May, 2024, 11:31 am

চট্টগ্রামের জাহাজভাঙ্গা খাতের ব্যবসায়ী পেনিনসুলা স্টিলের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমসহ পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা দিয়েছেন আদালত।

প্রায় ৫২ কোটি টাকা পাওনার বিপরীতে ঢাকা ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সোমবার (২০ মে) এই আদেশ দেন। 

সাজা প্রাপ্ত বাকিরা হলেন— জাফর আলমের স্ত্রী ও পেনিনসুলা স্টিলের চেয়ারম্যান রাশেদা জাফর, সহোদর আবু আলম ও ছেলে জুনায়েদ আলম।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, "পেনিনসুলা স্টিলের কাছে পাওনা প্রায় ৫২ কোটি টাকা আদায়ে ২০২২ সালে অর্থঋণ মামলা দায়ের করে ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ২০২৩ সালে অর্থঋণ মামলায় রায় হওয়ার পর বর্তমানে প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে জারি মামলা চলছে।" 

"অর্থঋণ মামলার রায়ের পরও পাওনা পরিশোধ না করা এবং ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি নিলামে তুলেও বিক্রি সম্ভব না হওয়ায় বাদী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন," যোগ করেন তিনি। 

ঢাকা ব্যাংকের তথ্যমতে, ২০০৯ সালে স্ক্র্যাপ জাহাজ আমদানি করতে ঋণ সুবিধা নেয় পেনিনসুলা স্টিল। প্রথম কয়েক বছর ব্যবসা ভালোই চলছিল। কিন্তু ২০১৫-১৬ সালের পর থেকে ঋণ পরিশোধে গড়িমসি শুরু করে প্রতিষ্ঠানটি। 

এরমধ্যে ২০১৯ সালে বিশেষ সুবিধায় ঋণটি পুনঃতফসিল করা হয়। কিন্তু এরপরও ঋণ শোধ না করায় ২০২২ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক। 

৫২ কোটি টাকা পাওনার বিপরীতে প্রতিষ্ঠানটির ইয়ার্ডের ১০০ শতক জমি বন্ধক রয়েছে ঢাকা ব্যাংকের কাছে। 

উল্লেখ্য, ঢাকা ব্যাংকসহ চার ব্যাংকে পেনিনসুলা স্টিলের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩১৩ কোটি টাকা। এরমধ্যে ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার ১৯৩ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৫৮ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখার ১০ কোটি টাকা পাওনা রয়েছে।

পাওনাদার ব্যাংক কর্মকর্তা ও শিপ ব্রেকিং খাতের ব্যবসায়ীদের তথ্যমতে, ১৯৮৫ সাল থেকে শিপ ব্রেকিং খাতে ব্যবসা করে আসছেন জাফর আলম। প্রথম দিকে সুপার স্টিল নামে জাহাজ ভাঙ্গার ব্যবসা করলেও পরবর্তীতে, ২০০০ সালে পেনিনসুলা স্টিল নামে সাধারণ মানের রড উৎপাদন কারখানা গড়ে তোলেন। এরপর ২০১৪ সালের দিকে শিপ ব্রেকিং খাতের জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা বিনিয়োগ করেন পেনিনসুলা স্টিল রি-রোলিং মিলে। 

মূলত, সাধারণ মানের মিল থেকে সেমি অটোতে রূপান্তর করতে এই টাকা ব্যয় করেন তিনি। কিন্তু যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করে কারখানা সম্প্রসারণ করা হয়– সেই অনুপাতে আয় না হওয়ায় আটকে যায় ব্যাংকের বিনিয়োগ। 

এ বিষয়ে পেনিনসুলা স্টিলের কর্ণধার মো. জাফর আলমের মোবাইলে একাধিক বার ফোন করে ও ক্ষুদেবার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
 

Related Topics

টপ নিউজ

অর্থঋণ আদালত / পেনিনসুলা স্টিল / ঋণ খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ১০ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে: কেন্দ্রীয় ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net