Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
দেশে তৈরি কাপড় পাকিস্তানি বলে বিক্রি, সানভীস বাই তনি’র শোরুম সিলগালা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2024, 07:50 pm
Last modified: 15 May, 2024, 05:55 pm

Related News

  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু
  • আমের আড়ত থেকে বস্ত্রবাণিজ্যের প্রাণকেন্দ্র: যেভাবে বদলে গেল ইসলামপুর
  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • ভুয়া নিয়োগপত্রে চাকরি দিয়ে তিন মাস বেতন দেয় প্রতারক নিজেই, গ্রেপ্তার মূলহোতা
  • বিদেশে উচ্চশিক্ষার নামে সাড়ে ১৫ কোটি টাকা প্রতারণা: কনসালট্যান্সির মালিকসহ গ্রেপ্তার ৩

দেশে তৈরি কাপড় পাকিস্তানি বলে বিক্রি, সানভীস বাই তনি’র শোরুম সিলগালা

‘বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে কারন দর্শানোর নোটিশ দিলেও তার কোনো উত্তর দেয়নি এটি। অভিযোগ ছিল, এটি দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এ দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছে।’
টিবিএস রিপোর্ট
14 May, 2024, 07:50 pm
Last modified: 15 May, 2024, 05:55 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

দেশে তৈরি পোশাক পাকিস্তানে উৎপাদিত দাবি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে — গ্রাহকদের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় সানভীস বাই তনি নামক এক প্রতিষ্ঠানের একটি শোরুম সিলগালা করে দিয়েছে অধিদপ্তর।

সোমবার (১৩ মে) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির ওই শোরুম বন্ধ করা হয়।

শোরুমটির মালিক সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও তিনি পোশাক এবং কসমেটিক্স পণ্য বিক্রি করেন।

আবদুল জব্বার মণ্ডল জানান, 'বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে কারন দর্শানোর নোটিশ দিলেও তার কোনো উত্তর দেয়নি এটি। অভিযোগ ছিল, এটি দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এ দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছে।'

'এছাড়া তারা অনলাইনে পাকিস্তানে তৈরি পোশাকের মার্কেটিং করে অর্ডার নেন। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশীয় পণ্য পাঠান। শতশত ক্রেতা এভাবে প্রতারিত হয়েছেন,' বলেন এ কর্মকর্তা।

ভোক্তা অধিদপ্তরের সহকারী এ পরিচালক জানান, প্রতারণার বিষয়ে অভিযোগ আসার পর প্রতিষ্ঠানটিকে শুনানির জন্য নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। 'তারা যেহেতু কোনো জবাব দেননি, উপস্থিত হননি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পাওয়া গেছে।'

প্রতিষ্ঠানটি পাকিস্তানি পোশাক আমদানির পক্ষে কোনো কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেনি। কেবল সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে এটির ট্রেড লাইসেন্স আছে বলে জানান আবদুল জব্বার মণ্ডল।

Related Topics

টপ নিউজ

অনলাইন কেনাকাটা / অনলাইন শপ / কাপড় ব্যবসা / সিলগালা / প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
  • বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
    বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস
  • ছবি- মুমিত এম/ টিবিএস
    অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

Related News

  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু
  • আমের আড়ত থেকে বস্ত্রবাণিজ্যের প্রাণকেন্দ্র: যেভাবে বদলে গেল ইসলামপুর
  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • ভুয়া নিয়োগপত্রে চাকরি দিয়ে তিন মাস বেতন দেয় প্রতারক নিজেই, গ্রেপ্তার মূলহোতা
  • বিদেশে উচ্চশিক্ষার নামে সাড়ে ১৫ কোটি টাকা প্রতারণা: কনসালট্যান্সির মালিকসহ গ্রেপ্তার ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

4
বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশ

বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা

5
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস

6
ছবি- মুমিত এম/ টিবিএস
অর্থনীতি

অর্থ আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net