Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ইউটিউবের প্রথম ভিডিও; আপলোড করেছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক! 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
12 May, 2024, 02:40 pm
Last modified: 12 May, 2024, 02:53 pm

Related News

  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব

ইউটিউবের প্রথম ভিডিও; আপলোড করেছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক! 

১৯ বছরে এখন পর্যন্ত ৩২০ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে। 
টিবিএস ডেস্ক
12 May, 2024, 02:40 pm
Last modified: 12 May, 2024, 02:53 pm
জাভেদ করিম। ছবি: সংগ্রহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গুগলের মালিকানাধীন হলেও এর মূল প্রতিষ্ঠাতা হলেন—জাভেদ করিম, চ্যাড হারলি এবং স্টিভ চেন। যার মধ্যে সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত। 

তিন সাবেক পেপাল কর্মচারীর হাত ধরে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্লাটফর্মটি প্রতিষ্ঠা পায়। পরে গুগল ২০০৬ সালে ১৬৫ কোটি ডলারে তাদের কাছ থেকে ইউটিউব কিনে নেয়।

দ্য আটলান্টিকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৪ বিলিয়ন ভিডিও  আপলোড করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে এত ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা কে আপলোড করেছিলেন? কী নিয়ে ছিল ভিডিওটি? 

এর উত্তর খুব সহজ। ইউটিউবের সার্চ বক্সে 'ফার্স্ট ভিডিও অন ইউটিউব' লিখে সার্চ দিলেই ইউটিউবের সব থেকে পুরোনো ভিডিওটি পেয়ে যাবেন।

ভিডিওটি আপলোড করেছিলেন বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিমই। শিরোনাম হলো 'মি অ্যাট দ্য জু'। ২০০৫ সালের ২৩ এপ্রিল নিজের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করেন তিনি। ১৯ বছরে এখন পর্যন্ত ৩২০ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে। 

এখন পর্যন্ত ৪.৬৮ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা জাভেদের অফিশিয়াল চ্যানেলটিতে এই একটি ভিডিওই আছে।

ভিডিওটি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানায় ধারণ করেছিলেন জাভেদ। ১৯ সেকেন্ডের এই ভ্লগ ভিডিওতে তাকে তার পেছনে থাকা দুটি হাতির বর্ণনা দিতে দেখা যায়। 

ভিডিওতে তিনি বলেন, 'আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি। এখানকার হাতিগুলোর বিশেষত্ব হলো, তাদের শুঁড় অনেক লম্বা, ব্যাপারটা মজার। এটাই বলার ছিল আমার।' 

ভিডিওটি এখনও প্রতিদিন দেখা হয়, অনেকেরই নানান মজার মজার কমেন্ট (মন্তব্য) আছে।

ভিডিওটির কমেন্ট বক্স ঘুরলেই, ২০২২, ২০২৩ বা ২০২৪ সালে এসেও আমি ভিডিওটি দেখছি, আমার মতো আর কারা আছেন?, এমন ধরনের কমেন্ট চোখে পড়বে আপনার।  

সান ডিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা সম্মানিত যে প্রথম ইউটিউব ভিডিও এখানে চিত্রায়িত হয়েছে!' জাভেদের পিন করা কমেন্টটিতে আবার ৩.৭ মিলিয়ন লাইক পড়েছে। 

বাংলাদেশি বাবা এবং জার্মান মায়ের ঘরে জন্মগ্রহণ করেন জাভেদ। পেশায় সফটওয়্যার প্রকৌশলী জাভেদ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা নাইমুল করিম একজন গবেষক এবং মা ক্রিস্টিন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিজ্ঞানী। 

ইউটিউব বিক্রি করে দেওয়ার পর জাভেদ করিম ইউনিভার্সিটি ভেঞ্চারস (ওয়াই ভেঞ্চারস) সহ-প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এয়ারবিএনবি এবং রেডিটের মতো স্টার্টআপগুলোর বিনিয়োগ ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছে। 

Related Topics

টপ নিউজ

জাভেদ করিম / ইউটিউব / সহ-প্রতিষ্ঠাতা / ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net