Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2024, 03:50 pm
Last modified: 25 April, 2024, 03:57 pm

Related News

  • নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মাছ ধরার নামে মিয়ানমারে ‘পণ্য পাচার’: ৯ মাস ধরে নিখোঁজ ১১ জেলে; আরাকান আর্মির হাতে বন্দির শঙ্কা
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ

ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যকে

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দু’দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ ঘাটে তাদের হস্তান্তর করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টাগবোটে করে তাদের তুলে দেওয়া হয় গভীর সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে।
টিবিএস রিপোর্ট
25 April, 2024, 03:50 pm
Last modified: 25 April, 2024, 03:57 pm
ছবি: সংগৃহীত

মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির ২৮৮ জন সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দু'দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ ঘাটে তাদের হস্তান্তর করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টাগবোটে করে তাদের তুলে দেওয়া হয় গভীর সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে। 

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে কঠোর নিরাপত্তা বলয়। চারদিকে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের অবস্থান।  ঘিরে ফেলা হয়েছে প্রত্যাবাসন কার্যক্রমের পুরো এলাকাটি।  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা ১১টি বাস ভোর সাড়ে ৫টায় কক্সবাজারের নুনিয়ারছড়া প্রত্যাবাসন ঘাটে পৌঁছায়। 

তারপর মিয়ানমারের সেনা ও বিজিপির ২৮৮ জন সদস্যের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এরপর হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়। মিয়ানমারের পক্ষে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও বিজিপির ৫ সদস্য এবং বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। ঘণ্টাব্যাপী যাচাই-বাছাই কার্যক্রম শেষে সকাল ৭টায় মিয়ানমারের সেনা ও বিজিপির সদস্যদের টাগবোটে তুলে দেওয়া হয়। এরপরই মিয়ানমারের সেনা ও বিজিপিবাহী টাগবোটটি রওনা হয় গভীর সাগরে। এসময় টাগবোটটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার দায়িত্বে নেয় কোস্টগার্ড। এরপর সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে তাদের তুলে দেয়া হয়। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, প্রথম দফায় গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানীস্থ নৌবাহিনীর জেটি মিয়ানমারের সেনা, বিজিপি ও কাস্টমস কর্মকর্তাসহ ৩৩০ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত দেড়মাসে নতুন করে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সেনা ও বিজিপির আরও ২৮৮ জন। তাদেরকে নানা প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, তাদেরকে গভীর সাগরে মিয়ানমারের জাহাজে তুলে দেওয়া হয়েছে। তারা এখন তাদের দেশে ফিরে যাচ্ছেন। 

এদিকে পুরো কার্যক্রম শেষে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েসহ প্রতিনিধি দলকে বিদায় জানায় বিজিবির শীর্ষ কর্মকর্তারা। 

তবে, প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মিয়ানমার প্রতিনিধি দল বা বিজিবির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মিয়ানমারে কারাভোগ শেষে দেশটির জাহাজে করে দেশে ফিরেছে ১৭৩ জন বাংলাদেশি। ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার জেলার, ৩০ জন বান্দরবান জেলার, সাতজন রাঙ্গামাটি জেলার এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ি, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / বিজিপি / কক্সবাজার ট্রেন / নাইক্ষ্যংছড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মাছ ধরার নামে মিয়ানমারে ‘পণ্য পাচার’: ৯ মাস ধরে নিখোঁজ ১১ জেলে; আরাকান আর্মির হাতে বন্দির শঙ্কা
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net