Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
বিএসএমএমইউতে চিকিৎসাধীন ধ্রুব এষের শারীরিক অবস্থা উন্নতির দিকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2024, 02:35 pm
Last modified: 21 April, 2024, 04:52 pm

Related News

  • তারা
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু
  • বিএসএমএমইউ'র নাম বদলিয়ে টাঙানো হলো নতুন ব্যানার

বিএসএমএমইউতে চিকিৎসাধীন ধ্রুব এষের শারীরিক অবস্থা উন্নতির দিকে

শনিবার (২০ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউ'র প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হকের অধীনে চিকিৎসা শুরু হয় ধ্রুব এষের।
টিবিএস রিপোর্ট
21 April, 2024, 02:35 pm
Last modified: 21 April, 2024, 04:52 pm
ধ্রুব এষ। ছবি: সংগৃহীত

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসক।

বিএসএমএমইউ'র প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তার (ধ্রুব এষ) শারীরিক অবস্থা এখন যথেষ্ট স্ট্যাবল (স্থিতিশীল)। প্রতিদিনই তিনি ইম্প্রুভ (উন্নতি) করছেন।" 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ডা. হারিসুল হকের অধীনে চিকিৎসা শুরু হয় ধ্রুব এষের। এর আগে, বৃহস্পতিবার শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। 

গতকাল বিএসএমএমইউতে ভর্তির পর ডা. হারিসুল হক প্রথম পর্যবেক্ষণ শেষে জানান,  ধ্রুব এষ ভালো আছেন। 

এ সময় নতুন কিছু ওষুধ এবং বেশকিছু শারীরিক পরীক্ষার পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে পরবর্তী চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানান ডা. হারিসুল।

জানা যায়, আজ রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধ্রুব এষকে দেখতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. দ্বীন মোহাম্মাদ নূরুল হক। সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. হারিসুল হকও। 

বিএসএমএমইউ উপাচার্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ধ্রুব এষ এখন অনেক ভালো আছেন। আমি তার সঙ্গে দেখা করে কথা বলেছি। তার হার্ট ও লাংয়ে সমস্যা ছিল, তবে এখন কিছুটা ইমপ্রুভ করেছে। তিনি আমাকে কথা দিয়েছেন, আর ধুমপান করবেনা।" 

"আমরা তাকে দুই-তিন দিন অবজারভেশন রাখবো তারপর হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে," জানান তিনি।

এসময় ধ্রুব এষের স্বাস্থ্য বিষয়ক সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন উপচার্য ডা. দ্বীন মোহাম্মাদ নূরুল হক এবং প্রয়োজনে তিনিও একটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানান; যাতে করে শিল্পীর চিকিৎসায় কোনো রকম ক্রটি-বিচ্যুতি না হয়।

১৯৬৭ সালে সুনামগঞ্জে জন্ম নেওয়া ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও একইসঙ্গে তিনি গল্প-কবিতাও লেখেন।

নব্বইয়ের দশকের শেষার্ধ থেকে তিনি প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন ধ্রুব এষ।

Related Topics

টপ নিউজ

ধ্রুব এষ / বিএসএমএমইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • তারা
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু
  • বিএসএমএমইউ'র নাম বদলিয়ে টাঙানো হলো নতুন ব্যানার

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net