Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 09:40 am
Last modified: 16 April, 2024, 09:42 am

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১৩০
  • ‘জ্বর নেই মানেই সুস্থ নন’: চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, ‘ক্রিটিক্যাল ফেজ’ নিয়ে চিকিৎসকদের সতর্কতা
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • ডেঙ্গু আক্রান্ত দ্রুত বাড়ছে, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে; এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে– সে সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 09:40 am
Last modified: 16 April, 2024, 09:42 am
ছবি: ইউএনবি

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে; এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে– সে সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা হাসপাতালগুলোকে বলে রেখেছি, এখন চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানেন। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হয়েছে, সেটি নিয়েও আমি বৈঠক করেছি। স্যালাইনের কোনো সংকট হবে না।"

তিনি বলেন, "ঈদের ছুটিতে আমি প্রতিদিনই হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। আমি প্রতিটা হাসপাতালে ডাক্তার নার্সদের পেয়েছি। সিনিয়র কনসালটেন্টদেরও পেয়েছি। আমি মনে করি, এই ঈদ এবং নববর্ষের বিশাল ছুটিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসা সেবায় কোনো অসুবিধা হয়নি। হাসপাতালের কার্যক্রম ভালোভাবে চলেছে।"

মন্ত্রী বলেন, "বাসাবাড়ি সবকিছু পরিষ্কার রাখতে হবে, যাতে কারও ডেঙ্গু না হয়। সেজন্য আমাদের কাজ করতে হবে।"

এদিকে, একইদিনে মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত 'ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত 'অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স'-এর বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত হলো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানুষ থেকে শুরু করে গ্রামেগঞ্জে পশুপাখির মধ্যেও এটি বিস্তার লাভ করেছে।

বৈশ্বিক স্বাস্থ্যখাতের এই হুমকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।"

ব্র্যাকের প্রতি আহ্বান জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, "ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার ও হাইপারটেনশনের মতো বিষয়গুলোতে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। দেশে স্বাস্থ্যখাতে অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু এসব ক্ষেত্রে অনেক সময় সমন্বয়ের অভাব দেখা যায়। সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজগুলো করলে মানুষ উপকৃত হবে।"

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, স্বাস্থ্যখাতে সরকারের কাজে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করে আসছে, তাদের মধ্যে ব্র্যাক অন্যতম। 

"তবে এসব কাজে ধারাবাহিকতা ধরে রাখাটা অত্যন্ত জরুরি। কোনো একটি কর্মসূচি বা প্রকল্প হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অবাঞ্চিত। তাই প্রকল্প শুরু করার সময়ই একটি প্রস্থান পরিকল্পনা সঠিকভাবে ডিজাইন করা গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / স্যালাইন সংকট / স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১৩০
  • ‘জ্বর নেই মানেই সুস্থ নন’: চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, ‘ক্রিটিক্যাল ফেজ’ নিয়ে চিকিৎসকদের সতর্কতা
  • যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম বংশবিস্তার করল ডেঙ্গু ও জিকা ভাইরাসের বাহক মশা
  • ডেঙ্গু আক্রান্ত দ্রুত বাড়ছে, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net