Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বান্দরবানে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
13 April, 2024, 01:40 pm
Last modified: 13 April, 2024, 01:38 pm

Related News

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বান্দরবানে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি
13 April, 2024, 01:40 pm
Last modified: 13 April, 2024, 01:38 pm

ছবি: টিবিএস

নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, রং-বেরঙের বিভিন্ন চিত্র আঁকা ফেস্টুন এবং নাচ-গান গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই পোয়ে:। 

শনিবার (১৩ এপ্রিল) সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই) গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে কেএসআই অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠ্য ব্যক্তিদের মোমবাতি, নগদ অর্থ ও নতুন পোশাক উপহার দেওয়া হয়। পা ধুয়ে বয়স্ক পূজা করা হয়।

এর আগে শহরে রাজার মাঠে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, 'পার্বত্য অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আমরা প্রত্যেকে বিভিন্নভাবে নববর্ষ পালন করে থাকি; সাগ্রাই, বিজু, বিষু, বৈসু এবং চাংক্রান নামে। আজ থেকে মারমাদের সাংগ্রাই শুরু হয়েছে।

'প্রার্থনা করি, আমাদের অতীতের ভুল-ভ্রান্তি, দু:খ-কষ্ট এব বেদনা মুছে ভবিষ্যতে একটি সুন্দর সকাল পাব। সুন্দর একটি দিন পাব। পুরো বছরটা সারাদেশে প্রধানমন্ত্রী নির্দেশে সুন্দর ও স্মার্ট বাংলাদেশ পাব।'

শোভাযাত্রায় আরও অংশ নেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।

এছাড়া শোভাযাত্রায় নিজেদের ঐতিবাহী পোশাক পরে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। প্রতিটি ব্যানারে বিভিন্ন সম্প্রদায় যার যার মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করা হয়।

মারমাদের সাংগ্রাই পোয়ে: উৎসব উদযাপন পরিষদ জানিয়েছেন, এবারও সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় চার দিনের উৎসবের আয়োজন করা হয়েছে।

চার দিনের উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ৮টায় রাজার মাঠ হতে মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় ক্ষুদ্র সাংস্কৃতিক ইন্সটিটিউটে অডিটোরিয়ামে বয়োজ্যেষ্ঠ পূজা ও চিত্রাংকন প্রতিযোগিতা হবে।

১৪ এপ্রিল দুপুর ২টায় রাজগুরু বৌদ্ধ বিহার হতে বুদ্ধ মূর্তি নিয়ে যাত্রা এবং উজানী পাড়ার খেয়া ঘাটে বুদ্ধ স্নান হবে। রাত ৮টায় পাড়ার বিভিন্ন স্থানে হবে পিঠা উৎসব।

১৫ ও ১৬ এপ্রিল দুদিন দুপুর ২টায় শহরে রাজার মাঠে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিবাহী ক্রীড়ানুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি সম্প্রদায়ের মধ্যে বম, পাংখোয়া ও লুসাই তিনটি সম্প্রদায় ছাড়া অন্যান্য সম্প্রদায়েরর লোকজন ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণ সামাজিক উৎসবটি প্রতিবছর পালন করে থাকে। 

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা-তঞ্চঙ্গ্যা ভাষা বিজু-বিষুকে একসাথে 'বৈসাবি'ও বলা হয়।

এদিকে বর্মী পঞ্জিকা অনুসরণকারী চাক সম্প্রদায়রা সাংগ্রাই, ম্রোরা চাংক্রান, খিয়াংরা সাংলান  ও খুমীরা সাংক্রাই নামে বর্ষবরণ উৎসব শুরু করেছে আজ থেকে। তারাও হরেক রকমের ফুলে ফুলে সাজিয়ে তোলে ঘরদোর। নানান আনুষ্ঠানিকতায় বরণ করে নেয় নতুন বছরকে।

এছাড়া নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের বিজু, তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব ও ত্রিপুরাদের বৈসু উৎসব।

চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়রা ফুল ভাসানোর দিন পালন করে ফুল বিজু নামে, দ্বিতীয় দিন পালন করে মূল বিজু এবং শেষের দিন পালন করা হয় গইজ্যা পইজ্যা নামে।

এসব দিনে পাচন নামে এক ধরনের খাবার রান্না হয়; যেগুলোতে থাকে হরেক রকমের মিশ্রিত সবজি। উৎসবের দিনে বেড়াতে আসা অতিথিদের পরিবেশন করা হয় এসব পাচন খাবার।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / বর্ষবরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net