Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
যৌথবাহিনীর অভিযান: আবারও বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
12 April, 2024, 07:20 pm
Last modified: 12 April, 2024, 07:37 pm

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো

যৌথবাহিনীর অভিযান: আবারও বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

‘তবে এটা সাময়িক নিষেধাজ্ঞা। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার আগের মতো ভ্রমণ করা যাবে,’ বলেন থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন।
বান্দরবান প্রতিনিধি
12 April, 2024, 07:20 pm
Last modified: 12 April, 2024, 07:37 pm
বান্দরবানের অন্যতম পর্যটন-আকর্ষণ বগা লেক। ফাইল ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচিতে সশস্ত্র ব্যক্তিদের ব্যাংক ডাকাতি, অস্ত্র-অর্থ লুটের ঘটনায় যৌথবাহিনীর অভিযানের কারণে তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে 'নিরুৎসাহিত' করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের জানান, যৌথবাহিনীর অভিযানের কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

'জেলার যেসব এলাকায় যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলবে, ওই এলাকার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে,' বলেন তিনি।

রুমা উপজেলা প্রশাসন থেকে পর্যটক গাইড, পরিবহন মালিক এবং হোটেল-মোটেল মালিক সমিতিকে দেওয়া এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যৌথবাহিনীর অভিযানকালে রুমা উপজেলার পর্যটন এলাকাসমূহে যেকোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা [রুটিন দায়িত্ব] মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে 'নিরুৎসাহিত' করার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের ৪টি বিষয় মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো যৌথবাহিনীর অভিযানকালে কোনো হোটেল-মোটেলে পর্যটককে কক্ষ ভাড়া না দেওয়া; কোনো ট্যুরিস্ট গাইড পর্যটকদের কোনো পর্যটনকেন্দ্রে না নিয়ে যাওয়া; কোনো জিপগাড়ি পর্যটকদের পর্যটককেন্দ্রে না নেওয়া এবং নৌপথে কোনো পর্যটককে পর্যটনকেন্দ্রে না নেওয়া।

যোগাযোগ করা হলে থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'যেহেতু এখানে অভিযান চলছে, তাই থানচিতে পর্যটনসংশ্লিষ্ট সবাইকে বৈঠক করে বলা হয়েছে, কোনো পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণে আসতে পারবেন না। তবে এটা সাময়িক নিষেধাজ্ঞা। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার আগের মতো ভ্রমণ করা যাবে।'

২০২২ সালের অক্টোবরে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের [কেএনএফ] নামে সশস্ত্র তৎপরতার কারণে জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলা একে একে ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে। পরে পর্যায়ক্রমে ৩টি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও রোয়াংছড়ি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠে চলতি বছরে জানুয়ারির দিকে।

বান্দরবানে ব্যাংক ডাকাতি

গত ২ এপ্রিল রাতে ও ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের ৩টি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট, কর্মকর্তা-কর্মচারীদের মারধর, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশকিছু অস্ত্র ও গুলিও লুট করে।

রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি রাতে ঘটলেও থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয় ভরদুপুরে।

এরপর ৪ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব।

দুটি ঘটনাতেই কেএনএফ জড়িত বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ গোষ্ঠীটি পাহাড়ে 'বম পার্টি' নামে পরিচিত।

এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ [বিজিবি] ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন [র‍‍্যাব]।

অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় এখন পর্যন্ত রুমা থানায় ৫টি এবং থানচি থানায় ৪টি মামলা হয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বান্দরবান / ভ্রমণ নিষেধাজ্ঞা / কেএনএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net