Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
চার দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2024, 09:05 pm
Last modified: 09 April, 2024, 09:05 pm

Related News

  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ
  • বহিষ্কৃত যুবদল নেতার 'চাঁদাবাজির' প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা, কারওয়ান বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কারওয়ান বাজার ও যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • ঢাকায় শীতকালীন সবজি ও নিত্যপণ্যের দাম বাড়ছেই

চার দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
টিবিএস রিপোর্ট
09 April, 2024, 09:05 pm
Last modified: 09 April, 2024, 09:05 pm
ছবি: জহির রায়হান/টিবিএস

লাগামহীনভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীতে গত চার দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৩৫-৪০ টাকা বেড়ে বর্তমানে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জনপ্রিয় পোল্ট্রি ব্রয়লার হাউজের মালিক মো আমিনুল ইসলাম বলেন, 'কি করব আমরা, আমাদের পাইকারি কিনতে হয় ২৩৫ টাকা কেজিতে। গরমে মুরগি মারা যায়। এছাড়া আমাদের দোকান ভাড়া আছে, কর্মীদের বেতন দিতে হয়। এর কম বিক্রি করলে লাভ থাকে না।'

তিনি বলেন, 'গত চারদিনে কেজিতে প্রায় ৪০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির  দাম।'

আমিনুল ইসলাম বলেন, 'বাজারের চাহিদার তুলনায় মুরগির সরবরাহ কম, তাই দাম বাড়তি। পাইকারিতে দাম বেড়েছে, তাই খুচরাতে এর প্রভাব পড়েছে।'

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছর এ সময় ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১৯০ টাকা।

খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর।

গত মার্চের মাঝামঝিতে অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিমের সই করা এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হলো।

সেখানে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪৫ টাকা ৭৮ পয়সা। উৎপাদক পর্যায়ে দাম ১৫১ টাকা ৮১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৬২ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা। তবে এই দামে কোথাও বিক্রি হচ্ছে না।

একইভাবে গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। উৎপাদক পর্যায়ে দাম প্রতি কেজি ৬০৫ টাকা ১৩ পয়সা, পাইকারি পর্যায়ে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকা ৩৯ পয়সা।

তবে আজকে কারওয়ান বাজারে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি।

এ দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা।

মনোয়ার হোসেন কারওয়ান বাজার থেকে দেড় কেজি ওজনের একটি মুরগি কিনেছেন।

তিনি বলেন, 'আমরা জিম্মি হয়ে গেছি। এই রমজানে মাত্র একদিন মুরগি কিনেছিলাম। ঈদের জন্য মুরগি কিনব, ভাবলাম কারওয়ান কাজারে কম দাম হবে। এখানেও কেজি ২৫০ টাকা।'

তিনি বলেন, 'আমরা সংসার চালাব কীভাবে। চার জনের সংসারে ঘর ভাড়া, খাবার খরচ; অথচ মাসে বেতন ২৫ হাজার টাকা। সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু ব্যবসায়ীরা তা মানছে না। নিম্ন আয়ের লোকদের কথা চিন্তা করে হলেও সরকারের বাজার মনিটরিংয়ে জোর দেওয়া প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'গরুর  মাংসের দামতো  অনেক আগেই আমাদের নাগালের বাইরে চলে গেছে। যা দেখছি সামনে মুরগিরও কিনতে পারব না।'

Related Topics

টপ নিউজ

ব্রয়লার মুরগি / ব্রয়লারের দাম / কারওয়ান বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ
  • বহিষ্কৃত যুবদল নেতার 'চাঁদাবাজির' প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা, কারওয়ান বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কারওয়ান বাজার ও যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • ঢাকায় শীতকালীন সবজি ও নিত্যপণ্যের দাম বাড়ছেই

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net