Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা অপি করিমের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2024, 05:05 pm
Last modified: 04 April, 2024, 05:27 pm

Related News

  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল

বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা অপি করিমের

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আইনগত কোনো বাধা নেই।
টিবিএস রিপোর্ট
04 April, 2024, 05:05 pm
Last modified: 04 April, 2024, 05:27 pm
বুয়েটের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বেশ কিছুদিন ধরেই ছাত্ররাজনীতি নিয়ে উত্তাল। প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাই এ বিষয়ে তাদের মতামত জানাচ্ছেন। এবার বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে নিজের মতামত জানালেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

তিনি বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে নিজের অবস্থান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি ফেসবুকে লেখেন, 'বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।'

একইসঙ্গে ওই পোস্টের হ্যাশট্যাগে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, 'নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট'।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আইনগত কোনো বাধা নেই।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই বুয়েটের ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার পর ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন। 

আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে,  ৩১ মার্চ, কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির আয়োজন করে। তারা বুয়েটে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের কর্মী ইমতিয়াজ হোসেন রাব্বিকে হলের সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

Related Topics

টপ নিউজ

বুয়েট / ছাত্ররাজনীতি / অপি করিম / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net