Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
‘আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার’: খালাসের আনন্দে হাতকড়াসহ কোর্ট থেকে রাজুর দৌড়

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
03 April, 2024, 07:55 pm
Last modified: 03 April, 2024, 08:09 pm

Related News

  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি

‘আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার’: খালাসের আনন্দে হাতকড়াসহ কোর্ট থেকে রাজুর দৌড়

আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি হাতকড়া নিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে ‘আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার’ বলতে বলতে মূল সড়কে চলে যান।”
নারায়ণগঞ্জ প্রতিনিধি
03 April, 2024, 07:55 pm
Last modified: 03 April, 2024, 08:09 pm
প্রতীকী ছবি। ছবি: বিং এআই

নারায়ণগঞ্জে একটি চুরির মামলায় খালাসের রায় শুনে আনন্দে হাতকড়াসহ আদালত থেকে দৌড় দিয়েছেন এক ব্যক্তি। পরে তাকে কেরানীগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। দৌড় দেওয়া যুবকের নাম রাজু ওরফে রনি। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

২০২০ সালে রাজুর মা তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। পুলিশসূত্রে জানা গেছে, রাজু খানিকটা মানসিক ভারসম্যহীন।

আদালত থেকে বের হওয়ার পর রাস্তায় তার সন্ধান পেয়ে আটক করে পুলিশ। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, 'চেকপোস্টে তল্লাশিকালে এক ব্যক্তিকে হাতকড়া অবস্থায় আটক করা হয়। তিনি আমাদের জানান নারায়ণগঞ্জ কোর্ট থেকে একটি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে। তারপরই তিনি এখানে এসেছেন।'

পরে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে রনিকে নিয়ে যায়।

আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি হাতকড়া নিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে 'আমার খালাস হইসে রে, আমি মুক্তি পাইসি এইবার' বলতে বলতে মূল সড়কে চলে যান।"

এ সময় তাকে কোনো পুলিশ সদস্য বাধা দেননি বলে জানান ওই আইনজীবী। 'কিছুক্ষণ পর পুলিশ যখন বুঝতে পারে আসামি পালিয়েছে, তখন তাদের দৌড়ঝাঁপ শুরু হয়,' বলেন তিনি।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, 'পালিয়ে যাবার পর ফের রাজুকে আটক করা হয়েছে। তিনি খানিকটা মানসিক ভারসম্যহীন। ২০২০ সালে তার মা নারায়ণগঞ্জ আদালতে তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। সে মামলাতেই এতদিন কারাবন্দি ছিলেন।'

খালাসের পরও কেন রাজু পালানোর চিন্তা করলেন এমন প্রশ্নে আসাদুজ্জামান বলেন, 'মূলত খালাসের পরেও ব্যক্তিকে কারাগারে নেওয়া হয়। সেখান থেকে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আদালত / পলায়ন / নারায়ণগঞ্জ / হাতকড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net