Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2024, 07:15 pm
Last modified: 28 March, 2024, 07:21 pm

Related News

  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
  • নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এলেন সচিবালয়ের কর্মচারীরা
  • শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার

পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি দেখবেন, তাদের কাজে যোগ দিতে বলেছেন তিনি। ঈদের পরেই আমরা বলতে পারব– কবে তাদের বেতন বাড়বে। তবে ঈদের আগে আমরা বকেয়া ভাতাটা দিয়ে দিব, এবং বন্ধ থাকা ১২ ইনিস্টিটিউটের ভাতা চালু হবে।’
টিবিএস রিপোর্ট
28 March, 2024, 07:15 pm
Last modified: 28 March, 2024, 07:21 pm

ছবি: বিজ্ঞপ্তি

স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বেতন-ভাতা বৃদ্ধির আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণা দেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের ইন্টার্ন চিকিৎসকদের বহুদিনের দাবি ছিল বেতন বৃদ্ধির। আন্দোলনরতদের দাবি যৌক্তিক, এই বাজারে এত অল্প টাকায় চলা সম্ভব না। এই দাবির সঙ্গে প্রথম দিন থেকেই আমি সম্মতি দিয়েছি। আমি তাদের কথা শুনেছি, কয়েকবার তাদের সঙ্গে বসেছি। হাসপাতালকে বাঁচিয়ে রাখার জন্য এরাই সবচেয়ে বেশি কাজ করেন।'

মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি দেখবেন, তাদের কাজে যোগ দিতে বলেছেন তিনি। ঈদের পরেই আমরা বলতে পারব– কবে তাদের বেতন বাড়বে। তবে ঈদের আগে আমরা বকেয়া ভাতাটা দিয়ে দিব, এবং বন্ধ থাকা ১২ ইনিস্টিটিউটের ভাতা চালু হবে।'

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, 'স্যার (ডা. সামন্ত লাল সেন) আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের আগে আবাসিক, অনাবাসিক ও এফসিপিএস ট্রেইনিদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে। সেইসঙ্গে পরবর্তী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। ভাতা বাড়বে এই নিশ্চয়তা স্যার দিয়েছেন। আগামী এক মাসের জন্য আমাদের আন্দোলন স্থগিত করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্যারের উপর পূর্ণ আস্থা রাখছি, দ্রুত সমস্যার সমাধান হবে।'

উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার করা, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ৯ মাসের বকেয়া ভাতা প্রদান, ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের আবাসিক ও অনাবাসিকদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ণের দাবিতে আন্দোলন করে আসছিলেন পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা।

 

Related Topics

টপ নিউজ

ইন্টার্ন চিকিৎসক / কর্মবিরতি প্রত্যাহার / স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড
  • কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
  • নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এলেন সচিবালয়ের কর্মচারীরা
  • শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net