Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
আজ থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2024, 09:05 am
Last modified: 27 March, 2024, 10:51 am

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

আজ থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল

ঈদের দিন মেট্রোরেল পরিষেবা চালু থাকবে না।
টিবিএস রিপোর্ট
27 March, 2024, 09:05 am
Last modified: 27 March, 2024, 10:51 am
ছবি: রাজীব ধর/টিবিএস

ঢাকা মেট্রোরেল পরিষেবার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেলের শেষ ট্রেনটি রাত ৯টায় উত্তরা স্টেশন ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক মঙ্গলবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন এ সময়সূচি ঘোষণা করেন।

এ সময় আগামী বছরের জুনের মধ্যে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর রুটটি চালু হবে বলেও জানান তিনি।

বর্ধিত এ সময়ে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। সে হিসাবে দুই প্রান্তে মোট ১০টি অতিরিক্ত ট্রিপ হবে।

সাধারণত সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে। এ সময়ের মধ্যে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট পরপর ও অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে।

এমএএন ছিদ্দিক জানান, রাত ৯টার পর মতিঝিল স্টেশন থেকে যেসব ট্রেন উত্তরা রুটে যাবে, সেসব ট্রেনে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। একক টিকেটের যাত্রীরা এসব ট্রেনে চড়তে পারবেন না। কেননা তার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রায় ৫২ শতাংশ যাত্রী এখন ট্রেনে ভ্রমণের জন্য এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহার করছেন।

এমআরটি-৬ এর তৃতীয় সেকশনের উদ্বোধনের বিষয়ে এমএএন ছিদ্দিক বলেন, 'মতিঝিল-কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপনের কাজ ২৩ মার্চ থেকে শুরু হয়েছে। ইতোমধ্যেই তিনটি ভায়াডাক্ট স্থাপন করা হয়েছে। আশা করছি আগামী বছরের জুনের মধ্যে আমরা রুটটি চালু করতে পারব।'

এ সময় ঈদের দিন মেট্রোরেল পরিষেবা চালু থাকবে না বলেও জানান তিনি।

মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্যমতে, এখন দৈনিক ১৮৪ বার ট্রেন চলাচল করে। সময় বাড়ানোর পর চলবে ১৯৪ বার। এতে মোট চার লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবেন।

সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন দুইটিতে এবং রাত ৯টার পর মতিঝিল মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে কেবল এমআরটি ও র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনগুলোতে সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

সব মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট ও এমআরটি সংগ্রহ করা যাবে।

একক যাত্রার টিকিট, এমআরটি ও র‌্যাপিড পাস প্রবেশ গেইটে স্পর্শ করার পর পেইড এরিয়াতে অবস্থানের সর্বোচ্চ সময় শুধু রমজান মাসের জন্য ৭৫ মিনিট।

নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া আদায় অফিসে ১০০ টাকা জরিমানা দিতে হবে। 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / ডিএমটিসিএল / ট্রেন / সময় / এমআরটি-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net