Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2024, 03:05 pm
Last modified: 25 March, 2024, 04:08 pm

Related News

  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • মুখ অনেক, কম খাবার: জনসংখ্যা ভয় আর অর্থনীতির গোপন গণিত
  • জাপানে বিদেশিদের ঘরে ‘বেবি বুম’, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে জনসংখ্যা সংকট
  • পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেওয়া মানুষের সংখ্যা কত?

দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন!

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2024, 03:05 pm
Last modified: 25 March, 2024, 04:08 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে ৮০ ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রোববার (২৪ মার্চ) 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' শীর্ষক ওই প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ৮০ ও তদূর্ধ্ব বয়সী পুরুষের সংখ্যা দেশে মোট পুরুষের সংখ্যার ০.৯ শতাংশ। অন্যদিকে, একই বয়সী নারীর সংখ্যা দেশে মোট নারীর সংখ্যার ১.০ শতাংশ। অর্থাৎ, দেশে পুরুষদের চাইলে নারীদের আয়ুষ্কাল বেশি বলে উঠে এসেছে প্রতিবেদনে।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ অনুসারে, জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখের বেশি। এরমধ্যে নারী সংখ্যা ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষের সংখ্যা ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ, দেশে পুরুষের চেয়ে নারীরা সংখ্যায়ও ৩১ লাখ বেশি। 

রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনের ফলাফলে আরও জানা যায়, দেশে ৫ বছরের বেশি বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে ৫৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে, ১৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০২২ সালের ৭৩.৮ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৭৪.২ শতাংশ হয়েছে। 

২০২৩ সালে ১৫ বছরের বেশি বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৫০.১ শতাংশে।

এছাড়া, দেশের মানুষের গড় আয়ু ২০২৩ সালে কিছুটা কমে ৭২.৩ বছর হয়েছে, যা ২০২২ সালে ছিল ৭২.৪ বছর।

প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শহীদুজ্জামান সরকার। 

 

Related Topics

টপ নিউজ

প্রবীণ জনগোষ্ঠী / নারী-পুরুষ / জনসংখ্যা / পরিসংখ্যান ব্যুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • মুখ অনেক, কম খাবার: জনসংখ্যা ভয় আর অর্থনীতির গোপন গণিত
  • জাপানে বিদেশিদের ঘরে ‘বেবি বুম’, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে জনসংখ্যা সংকট
  • পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেওয়া মানুষের সংখ্যা কত?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net