Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
কারওয়ান বাজারে ২৮০ টাকার তরমুজ বিক্রি হচ্ছে ৭৭০ টাকায়!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2024, 09:55 pm
Last modified: 21 March, 2024, 11:03 pm

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • মালয়েশিয়া গমনেচ্ছুদের রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত 
  • আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে
  • খুলনার তরমুজ, আকারে ছোট হলেও মিষ্টি ভীষণ

কারওয়ান বাজারে ২৮০ টাকার তরমুজ বিক্রি হচ্ছে ৭৭০ টাকায়!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তরমুজ পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করলে, ব্যবসায়ীদের শাস্তির মুখে পড়তে হবে।’
টিবিএস রিপোর্ট
21 March, 2024, 09:55 pm
Last modified: 21 March, 2024, 11:03 pm
স্থানীয় প্রশাসন বরিশালে একটি তরমুজের দোকানে অভিযান চালানোর সময়। ফাইল ছবি: টিবিএস

কেজি দরে তরমুজ বিক্রি করায় দাম বেড়ে যাওয়ায় রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা নিজেদের ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দাম পাচ্ছেন বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।

সোমবার (২১ মার্চ) রাজধানীতে ন্যায্যমূল্য তরমুজ বিক্রির উদ্‌বোধনী অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সাম্প্রতিক একটি অভিযানের উদাহরণ দিয়ে জানান, ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে কেনা ১১ কেজির একটি তরমুজ ৭০ টাকা কেজি হিসেবে ৭৭০ টাকায় বিক্রি হয়েছে।

রমজান মাসে তরমুজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারি সংস্থা, সংসদ সদস্য এবং অন্যান্য ভোক্তা অধিকার সংগঠন জনসাধারণের জন্য এই ফলের দাম সাশ্রয়ী করার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 

দেশের অনেক জায়গায় ওজন করে তরমুজ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, 'তরমুজ পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করলে, ব্যবসায়ীদের শাস্তির মুখে পড়তে হবে।'

এইচ এম শফিকুজ্জামান বলেন, 'বিক্রেতারা যেভাবে তরমুজ কেনেন সেভাবেই বিক্রি করা উচিত। কেউ যদি পিস হিসেবে কেনেন, তাহলে সেই ফল কেজি দরে বিক্রির কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'কেউ কেজি দরে বিক্রি করলে ভোক্তাদের তা প্রত্যাখ্যান করে ডিএনসিআরপিতে রিপোর্ট করতে হবে। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'

ব্যবসায়ীরা ঢাকার বাইরে থেকে তরমুজ কিনে এনে ওজন করে চড়া দামে রাজধানীতে বিক্রি করছেন বলে জানা গেছে। 
শফিকুজ্জামান মনে করেন, এ ধরনের চর্চা বন্ধ করতে পারলে বাজারে তরমুজের দাম অর্ধেকে নেমে আসবে। 

তিনি বলেন, 'ন্যায্যমূল্য বিক্রয় কার্যক্রম কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে আমরা দেখব। কৃষি বাজারে এ ধরনের ফল জায়গা দেওয়া যায় কিনা তা আমরা বিবেচনা করব, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে কিনতে পারেন। '

ভোক্তা অধিকার সংগঠনের প্রধান আরও বলেন, 'চাঁদাবাজির কারণে কারওয়ান বাজারে বেগুনের দাম কেজিতে ২০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। আমরা এটা বন্ধ করতে চাই'।

তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে।'

টিবিএসের অনুসন্ধানে দেখা গেছে, মাঠ পর্যায়ে প্রতি কেজি তরমুজ ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে বিক্রি করছেন কৃষকরা। 
ভোক্তাদের কাছে পৌঁছানোর পর প্রতি কেজির দাম বেড়ে দাঁড়ায় ৭০ থেকে ৮০ টাকা।

গত ১৯ মার্চ বরিশাল জেলা প্রশাসন কেজি দরে তরমুজ বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, তারা যেন তরমুজ কিনে কেজি দরে বিক্রি না করেন। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ২৫ লাখ ৪৭ হাজার টন তরমুজ উৎপাদিত হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

তরমুজ / ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর / কারওয়ান বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • মালয়েশিয়া গমনেচ্ছুদের রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত 
  • আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে
  • খুলনার তরমুজ, আকারে ছোট হলেও মিষ্টি ভীষণ

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net