Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ঢাকায় ১০ তলা ভবন মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2024, 09:00 pm
Last modified: 18 March, 2024, 12:51 pm

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকায় ১০ তলা ভবন মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি!

নিলামে সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ সমাপ্ত করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। ভবন ভাঙার কাজ ১৪ মার্চ থেকে শুরু করে ২৩ তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে তার।
টিবিএস রিপোর্ট
17 March, 2024, 09:00 pm
Last modified: 18 March, 2024, 12:51 pm
মোহাম্মদপুরের বসিলায় রামচন্দ্রপুর খালের ওপর অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। ছবি: টিবিএস

আপনি কি এমন একটি ঢাকার কথা কল্পনা করতে পারেন, যেখানে আপনি মাত্র ৬০ হাজার টাকায় একটি আস্ত বিল্ডিং কিনতে পারবেন?

রাজধানীতে এবার ঠিক এমনটাই ঘটেছে।

হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। কোটি বা লাখ টাকাও নয়, ৬০ হাজার টাকায়ই ভবনটি বিক্রি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুরের বছিলার রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০তলা ভবন ভেঙে সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬০ হাজার টাকায় (ভ্যাট, আইটি ব্যতীত) বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি।

গত বুধবার (১৩ মার্চ) ভবনটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম ডেকেছিল ডিএনসিসি।  

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের উপস্থিতিতে ঢাকা উত্তরের অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নিলাম পরিচালনা করেন।

১৪ মার্চ থেকে শ্রমিকরা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে, আগামী ২৩ তারিখের মধ্যে এ কাজ শেষ করা হবে। ছবি: টিবিএস

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, 'ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০তলা ভবনের প্রায় ৮০ শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে অবৈধভাবে গড়ে তোলা ভবনটি ভাঙা হয়। ভবনের মালিক ম্যাপ ও কাগজপত্র খতিয়ে দেখে খালের সীমানায় ভবনের ৮০ শতাংশ পড়ার বিষয়টি মেনে নিয়েছিলেন এবং মালিক ভবনটি ভেঙে নেওয়ার জন্য সাতদিন সময় চেয়েছিলেন।'

তিনি বলেন, 'কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ভাঙতে না পারায় পরে মালিকের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।'

নিলামে সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ সমাপ্ত করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। ভবন ভাঙার কাজ ১৪ মার্চ থেকে শুরু করে ২৩ তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়।

সারাদিন পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা উত্তর সিটিকে সহায়তা করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।

টানা কয়েকদিনের অভিযানে খালের সীমানায় অবৈধভাবে গড়ে তোলা একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / ঢাকা উত্তর সিটি করপোরেশন / ভবন উচ্ছেদ / মেয়র আতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net