Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সহপাঠী, সহকারী প্রক্টর পুলিশ হেফাজতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2024, 10:40 pm
Last modified: 16 March, 2024, 10:48 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সহপাঠী, সহকারী প্রক্টর পুলিশ হেফাজতে

শনিবার সন্ধ্যায় অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় অবন্তিকার সহপাঠী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।
টিবিএস রিপোর্ট
16 March, 2024, 10:40 pm
Last modified: 16 March, 2024, 10:48 pm
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম (বামে) ও একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকী। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সংযোগ থাকার অভিযোগে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে শনিবার (১৬ মার্চ) আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, 'ওই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে এ দুজন পুলিশের নজরদারিতে ছিলেন। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন।'

শনিবার সন্ধ্যায় অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় অবন্তিকার সহপাঠী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী তাকে যৌন হয়রানি করত। ভুক্তভোগী সহকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে তাকে অপমান করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, 'অবন্তিকার মা বাদী হয়ে মামলা করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে এ দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের বিষয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পাঁচ দফা দাবি পেশ করে।

শুক্রবার (১৫ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭–২৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকা রাত ১০টার দিকে এক ফেসবুক পোস্টে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে অভিযুক্ত করার পর কুমিল্লায় নিজের বাসায় আত্মহত্যা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি এবং শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করেছে। প্রশাসন এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফেসবুক পোস্টে অবন্তিকা লেখেন, 'আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের উপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানান ভাবে ভয় দেখায় আম্মানের হয়ে যে আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার। আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না।'

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 'আমি উপাচার্য সাদোকা হালিম ম্যামের কাছে আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আপনার কাছে বিচার চাইলাম। আর আমি ফাঁসি দিয়ে মরতেসি।'

Related Topics

টপ নিউজ

জবি শিক্ষার্থীর আত্মহত্যা / আটক / পুলিশ / জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net