Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
একদিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2024, 09:40 am
Last modified: 13 March, 2024, 11:44 am

Related News

  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা

একদিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা 

বেড়েছে লেবুর দামও। সাধারণ মানের লেবু এখন ৬০-৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে, যা দুইদিন আগেও ছিল ৪০-৬০ টাকা।
টিবিএস রিপোর্ট
13 March, 2024, 09:40 am
Last modified: 13 March, 2024, 11:44 am
ফাইল ছবি: টিবিএস

প্রতিবছরের মতো এবারও রোজার প্রথম দিনেই রাজধানীতে বেগুন, শসা, লেবু ও আলুর দাম বেড়েছে।

রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের তথ্য বলছে, রোজার আগের দিনও যেই বেগুন ছিল ৭০-৮০ টাকা কেজি, সেটি রোজার প্রথম দিন বাজারভেদে ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেশিরভাগ খুচরা বাজারগুলোতেই পণ্যটির দাম রাতারাতি বেড়েছে।

একইভাবে বেড়েছে শসার দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় উঠেছে। আর দেশি শসা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে।

বেড়েছে লেবুর দামও। সাধারণ মানের লেবু এখন ৬০-৮০ টাকা হালিতে বিক্রি করতে দেখা গেছে, যা দুইদিন আগেও ছিল ৪০-৬০ টাকা। 

এদিকে লেবু, শসা ও বেগুনের সঙ্গে আলুর দামও বেড়েছে। রোজা শুরুর দুই-তিনদিন আগে কেজিতে ৫ টাকা বেড়েছিল আলুর দাম। আর প্রথম রোজায় বেড়েছে আরও ৫ টাকা।

রোজায় ইফতারির যে খাবারগুলোতে দেশের মানুষ অভ্যস্ত, সেই খাবারগুলো তৈরিতে বেগুন ও আলুর প্রচুর ব্যবহার হয়। পুরো রোজার মাসে ইফতারিতে বেগুনি ও আলুর চপ সবার কাছেই পছন্দের। সালাদ হিসেবে শসা এবং ইফতারির কমন আইটেম শরবত বানাতে ব্যবহার হয় লেবু। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে প্রতিবছরই পণ্যগুলোর দাম রোজার শুরুতে লাগামছাড়া হয়ে ওঠে। তবে এর দায় কেউ নিচ্ছেন না। ব্যবসায়ীরা একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষকের উৎপাদিত সবজি খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছাতে কয়েকটি হাতবদল হচ্ছে। এ কারণে ভোক্তাদের চড়া মূল্যে এসব পণ্য কিনতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কারওয়ানবাজারে এক বেগুন বিক্রেতা নরসিংদী থেকে ২৮ মণ বেগুন ৬০ টাকা করে কিনে বিক্রি করেছেন ৮০ টাকা দরে। অর্থাৎ কেজিতে তার লাভ ২০ টাকা। কিন্তু এই বিক্রেতার কোনো ধরনের ট্রেড লাইসেন্স দূরে থাক, পণ্য কেনা-বেচার কোন রসিদও নেই।

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটিু। তিনি নিজেই প্রশ্ন করেছেন- '৬-৭ টাকার লেবু কী করে ঢাকায় এসে ২০ টাকা হয়?'

তিনি বলেন, 'আমাদের ভ্যালু চেইন, সাপ্লাই চেইন উন্নত করার জায়গা আছে। এটা কি পরিবহনের কারণে বাড়ছে, নাকি আরো কোনো বিপত্তি ও প্রতিবন্ধকতা আছে, সেটি দেখতে হবে।'

Related Topics

টপ নিউজ

রমজান / রোজা / ইফতার / বেগুন / দাম / বৃদ্ধি / কারওয়ানবাজার / ব্যবসায়ী / লেবু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net