Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কুষ্টিয়ায় পানের বরজে ভয়াবহ আগুনে কৃষকের সম্বল এখন পোড়ামাটি

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
11 March, 2024, 09:30 am
Last modified: 11 March, 2024, 09:47 am

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়ায় পানের বরজে ভয়াবহ আগুনে কৃষকের সম্বল এখন পোড়ামাটি

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ও মোকারিমপুর ইউনিয়নের রায়টা, মাধবপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মাঠে দুপুর ১২টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত এক জমি থেকে আরেক জমির পাটকাঠির পানের বরজে ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়া প্রতিনিধি
11 March, 2024, 09:30 am
Last modified: 11 March, 2024, 09:47 am

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ আগুন লেগে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন একাধিক কৃষক পরিবার। আগুন নেভাতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে কাজ করেছে। 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুর ও ইউনিয়নে কয়েকটি গ্রামের মাঠে পানের বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে লাগা আগুন বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর আগুন সম্পূর্ণরূপে  নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থল থেকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, "পাটকাঠি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে তারা একযোগ কাজ করেছেন।" 

তবে কী কারণে আগুন লেগেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এটি অনুসন্ধান করতে সময় লাগবে। অনুসন্ধান হলে জানানো হবে।" 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর  ইউনিয়নের রায়টা, মাধবপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের মাঠে দুপুর ১২টার কিছু আগে আগুন লাগে। দুপুর ১২টার দিকে খবর পেয়ে প্রথমে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। আগুন দ্রুত এক জমি থেকে আরেক জমির পাটকাঠির বানের বরজে ছড়িয়ে পড়ে।

পরে ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। বেশি রোদ ও হালকা বাতাস হওয়ায় আগুন দ্রুত মাঠের পর মাঠ ছড়িয়ে যায়। এছাড়া, মাঠে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল  আলম হানিফ, কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ প্রমুখ। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, "আগুনের পুড়ে যেসব পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।"

ক্ষ‌তিগ্রস্ত কৃষক আব্দুল আলিমের সাথে কথা বলে জানা গেছে, পান বরজের সাথে থাকা তা‌র প্রায় ৪ বিঘা জ‌মির ফসল আগু‌নে পুড়ে গেছে। পুড়ে গেছে এক‌টি বসতবাড়িও। বুঝে উঠতে পারছেন না তি‌নি এখন কী করবেন। 

একই অবস্থা কৃষক ইমানেরও। তার পুড়েছে পানের বরজ। পোড়া মা‌টি ছাড়া বরজের আর কোনো অ‌স্তিত্ব নেই।

আড়কান্দি গ্রামের রোকনুজ্জামান রোকন জানান, "নজিরবিহীন অগ্নিকাণ্ডের সাক্ষী হলো ভেড়ামারাবাসী। আগুনে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে থাকা পান বরজ, ফসলি জমি, বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।" 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)জহিরুল ইসলাম বলেন, "কীভাবে আগুন ধরেছে, তা এখনও জানা সম্ভব হয়‌নি। ফায়ার সা‌র্ভিসের সদস্যদের  সাথে কথা হয়েছে। তবে তদন্ত করে দেখা হবে আগুন দেওয়ার সাথে কেউ জ‌ড়িত আছে কিনা।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আগুন / পানের বরজ / জমিতে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net