Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড: যুগ যুগ ধরে স্বচ্ছ পানির ওপর জ্বলছে যে আগুন

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
21 February, 2024, 03:25 pm
Last modified: 21 February, 2024, 03:32 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড: যুগ যুগ ধরে স্বচ্ছ পানির ওপর জ্বলছে যে আগুন

অগ্নিকুণ্ডটির ব্যাপারে একটি পৌরাণিক কাহিনি শোনালেন মন্দিরগুলোর তত্ত্বাবধায়ক স্মৃতি লতা ভারতী। তার মতে, ভগবান শিবের ক্রোধ প্রশমিত করতে ভগবান বিষ্ণু পার্বতীর দেহকে ৫১টি টুকরো করেছিলেন। তারই একটি টুকরো বাড়বকুণ্ডে পড়েছিল। সেই থেকেই এখানে পানির ওপর আগুন জ্বলছে।
মিজানুর রহমান ইউসুফ
21 February, 2024, 03:25 pm
Last modified: 21 February, 2024, 03:32 pm
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণ। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

সাধারণত আগুন নেভাতে পানি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সেই পানির ওপরই জ্বলছে আগুন। তা-ও আবার যুগ যুগ ধরে। বিষয়টি অবাক করার মতো হলেও চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের একটি পাহাড়ের চূড়ায় বিরল এই দৃশ্যের দেখা মেলে।

স্থানীয়দের কাছে এটি বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড নামে পরিচিত। স্বচ্ছ পানির ওপর জ্বলতে থাকা এই অগ্নিশিখা পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণ।

স্থানটি কেবল ধর্মীয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনি আর বৈজ্ঞানিক অনুসন্ধানের মনোমুগ্ধকর সব গল্প।

মনে করা হয়ে থাকে, কয়েক শ বছর আগে দেবতাদের তুষ্ট করতে ধর্মীয় আচার বা রীতি অনুযায়ী মানুষকে বলি দেওয়া হতো। আর তখন থেকেই এই অগ্নিশিখাটি জ্বলছে। হিন্দু ধর্মের অনুসারীরা এটিকে আশীর্বাদ বলে মনে করেন।

অগ্নিকুণ্ড ছাড়াও এখানে রয়েছে কয়েকটি মন্দির। রয়েছে প্রাচীন আরও দুটি শিব মূর্তি।

অগ্নিকুণ্ডটির ব্যাপারে একটি পৌরাণিক কাহিনি শোনালেন মন্দিরগুলোর তত্ত্বাবধায়ক স্মৃতি লতা ভারতী। তার মতে, ভগবান শিবের ক্রোধ প্রশমিত করতে ভগবান বিষ্ণু পার্বতীর দেহকে ৫১টি টুকরো করেছিলেন। তারই একটি টুকরো বাড়বকুণ্ডে পড়েছিল। সেই থেকেই এখানে পানির ওপর আগুন জ্বলছে।

যদিও এ বিষয়ে বৈজ্ঞানিক নানা দৃষ্টিভঙ্গিও রয়েছে। ব্রিটিশ আমলে এই পাহাড়ের নিচে মিথেন গ্যাসের মজুদ আবিষ্কার হয়। মনে করা হয়ে থাকে সেই গ্যাসই এই অগ্নিকুণ্ডের প্রকৃত উৎস।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মাহবুব মোর্শেদের ব্যাখ্যা হলো- ভূপৃষ্ঠের বিভিন্ন ছিদ্র দিয়ে বেরিয়ে আসা মিথেন গ্যাসের সঙ্গে বাতাসের বিক্রিয়ার ফলেই এভাবে আগুন জ্বলছে।

বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডকে ঘিরে রহস্য থাকা সত্ত্বেও সেখানকার গ্যাসের মজুদকে পরিত্যক্ত ও অনিষ্কাশনযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

মাহবুব মোর্শেদ বলেন, ঘটনাটি অলৌকিক নয়। এটি সীতাকুণ্ড অঞ্চলের ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্রকৃতির সঙ্গে যুক্ত একটি প্রাকৃতিক ঘটনা।

অনেকটা মাহবুব মোর্শের মতোই বললেন প্রত্নতাত্ত্বিক অধ্যাপক মোকাম্মেল হোসেন ভূঁইয়া। তিনি বলছেন, মন্দিরগুলো ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল। তিনি বিশ্বাস করেন যে কূপের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে স্বচ্ছ পানির ওপর আগুন জ্বলছে।

পৌরাণিক কোনো কাহিনি হোক বা বৈজ্ঞানিক, বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীদের কাছে একটি আকর্ষণ, বিশেষ করে শুভ শিব চতুর্দশী তিথিতে।

ধর্মীয় তাৎপর্যের বাইরেও মনোরম পরিবেশ এবং নয়নাভিরাম পাহাড়ি দৃশ্যের কারণে স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে।

এই প্রত্নতাত্ত্বিক জায়গাটির যথাযথ সংরক্ষণ ও মন্দিরে যাওয়ার সুযোগ-সুবিধা বাড়ানোর হলে বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড হতে পারে চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।

Related Topics

টপ নিউজ

আগুন / মিথেন / গ্যাস / পর্যটক / পাহাড় / মন্দির / পানি / সীতাকুণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net