Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
সুলতানগঞ্জ-মায়া নৌপথ: ভারতের সঙ্গে বাণিজ্যে নতুন সম্ভাবনা

বাংলাদেশ

বুলবুল হাবিব & রিয়াদ হোসেন
12 February, 2024, 11:40 am
Last modified: 12 February, 2024, 12:11 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • হরমুজের সমুদ্রপথ অবরুদ্ধ হওয়ায় বাণিজ্যের জন্য কাস্পিয়ানের দিকে ঝুঁকছে ইরান
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 

সুলতানগঞ্জ-মায়া নৌপথ: ভারতের সঙ্গে বাণিজ্যে নতুন সম্ভাবনা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করবেন। পুরোপুরি চালু হলে এই বন্দর দিয়ে পাথর ও অন্যান্য পণ্য আমদানি করা সম্ভব হবে। এতে খরচ ও সময় দুটোই বাঁচবে।
বুলবুল হাবিব & রিয়াদ হোসেন
12 February, 2024, 11:40 am
Last modified: 12 February, 2024, 12:11 pm
ছবি: টিবিএস

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদের মধ্যে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে নৌ যোগাযোগ। এদিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর থেকে মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের উদ্দেশে দুই টন তুলা নিয়ে একটি নৌযান ছেড়ে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, নৌপথটি দুই দেশের মধ্যে বাণিজ্যে নতুন গতি আনবে। সেইসঙ্গে এই নৌপথের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচও অনেক কমে আসবে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন ও দুই দেশের মধ্যে নৌপথে পণ্য পরিবহনের উদ্বোধন করবেন।

তিনি বলেন, 'উদ্বোধনের দিন আপাতত দুই টন তুলা নিয়ে সুলতানগঞ্জ নৌবন্দর থেকে একটি ছোট জাহাজ ছেড়ে যাবে। ওইদিন মায়া নৌ বন্দর থেকেও একটি জাহাজে পণ্য আসবে। তবে ভারত থেকে কি পণ্য আসবে তা কাল-পরশুর মধ্যে জানা যাবে।'

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ বন্দরের দূরত্ব ১৯ কিলোমিটার। এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এতে শুধু পণ্য নয়, যাত্রীও পরিবহন করা হবে। এটি উভয় দেশের জন্যই লাভজনক হবে।'

বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা ওয়াকিল আহমেদ টিবিএসকে বলেন, 'পুরোপুরি চালু হলে এই বন্দর দিয়ে পাথর ও অন্যান্য পণ্য আমদানি করা সম্ভব হবে, যা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথর ও অন্যান্য পণ্য আমদানি করা হয়ে থাকে। এতে খরচও সাশ্রয় হবে।'

তিনি আরও বলেন, `একইভাবে ভারতের কাশ্মীর থেকে ফলমূল ছাড়াও এই পথ দিয়ে আরও কিছু পণ্য আমদানির সম্ভাবনা রয়েছে।'

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, পদ্মা নদীর নাব্যতা বাড়ানো হলে এবং রুটটি আরিচা পর্যন্ত বাস্তবায়ন করা গেলে ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রুটের পুরোপুরি সুবিধা পাওয়া যাবে।

তিনি জানান, এ রুটে স্বল্প নব্যতাসম্পন্ন নৌযান চলাচল করবে। সুলতানগঞ্জ ও মায়াকে পোর্ট অব কল হিসেবে ঘোষণা করা হয়েছে।

কমবে রপ্তানি খরচ

এই রুট চালু হওয়ার মাধ্যমে পাথর আমদানিতে সময় ও খরচ দুটোই বাঁচবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ টিবিএসকে বলেন, 'এ রুটের মাধ্যমে ভারত থেকে পাথর ছাড়াও চাল, গম, ভুট্টা ও পোল্ট্রি ফিড ও পেয়াঁজ রপ্তানির সুযোগ তৈরি হবে।'

বিআইডব্লিউটিএর তথ্যমতে, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মাদার ভেসেলের মাধ্যমে ভারতসহ অন্যান্য দেশ থেকে পাথর আমতানি করতে প্রতি মেট্রিক টনে ২০ মার্কিন ডলার খরচ হয়। কয়েকটি স্থল বন্দর দিয়ে ভারত থেকে সিঅ্যান্ডএফ এর মাধ্যমে পাথর আমদানিতে খরচ হয় ১৩ মার্কিন ডলার। নতুন এই রুট দিয়ে আমদানি করতে খরচ হবে ১০ ডলারেরও কম।

আরও জানা গেছে, স্থলবন্দর দিয়ে পাথর আমদানির পুরো খরচ ডলারে পরিশোধ করতে হয়। এই নৌরুটের মাধ্যমে পাথর আমদানি এবং দেশিয় মুদ্রায় পরিবহন করা সম্ভব হবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে ও বাংলাদেশের বহুলোকের কর্মসংস্থান হবে।

বিআইডব্লিউটিএর তথ্য অনুযায়ী, গত বছরের ১ মার্চ থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত মাত্র আড়াই মাসে চট্টগ্রাম ও অন্যান্য সমুদ্র বন্দর দিয়ে ৩৫ লাখ মেট্রিক টন পাথর আমদানি হয়েছে, যার মূল্য ৬৯.১ মিলিয়ন ডলার।

বিআইডব্লিউটিএ জানায়, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে পরিমাণ পাথর লাগে তার ৫ শতাংশ চাহিদাও পূরণ করতে পারছে না দেশের পাথরের উৎসগুলো। এজন্য বিদেশ থেকে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারত থেকে প্রচুর পাথর আমদানি করা হয়।

নাব্যতা নিয়ে উদ্বেগ

কিছু অংশে নাব্যতা কম থাকায় সুলতানপুর-মায়া রুটে এখন ভারি জাহাজ চলাচল করতে পারবে না।

বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শতে বলেন, 'রাজশাহীর এই অংশটি ফারাক্কা ব্যারেজের মুখেই অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই এখানে নাব্যতা কম থাকে। নিয়মিত ড্রেজিং করে নাব্যতা না বাড়ালে এই রুট পুরোপুরি কার্যকরী হবে হবে না।'

Related Topics

টপ নিউজ

বাণিজ্য / নৌপথ / নৌবন্দর / রাজশাহী / উদ্বোধন / বিআইডব্লিউটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • হরমুজের সমুদ্রপথ অবরুদ্ধ হওয়ায় বাণিজ্যের জন্য কাস্পিয়ানের দিকে ঝুঁকছে ইরান
  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net