Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2024, 03:15 pm
Last modified: 11 February, 2024, 06:35 pm

Related News

  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।
টিবিএস রিপোর্ট
11 February, 2024, 03:15 pm
Last modified: 11 February, 2024, 06:35 pm
প্রতীকী ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তীচ্ছু আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। অনুপস্থিতির হার ছিল ১.৯২ শতাংশ। ভর্তি হওয়ার সুযোগ লাভের জন্য পরীক্ষায় ন্যূনতম নম্বর ধরা হয়েছে ৪০ শতাংশ। সে হিসেবে এ বছর মোট ৪৯ হাজার ৯২৩ জন ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। এ হার ৪৭.৮৩ শতাংশ। এদের মধ্যে ছাত্র ২০ হাজার ৪৫৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৪৬৬ জন।

পরীক্ষায় সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।

সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।

ফলাফল ঘোষণার সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এবারের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সেভাবেই তিনি কাজ করছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলেও নারীর অগ্রযাত্রা লক্ষ্য করা গেল।'

যেভাবে ফল জানা যাবে

ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dgme.gov.bd) থেকেও ফলাফল জানা যাবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।

এদিকে ফলাফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ডিজিএমইর অফিসিয়াল ওয়েবসাইটে (dgme.gov.bd) ত্রুটি দেখা দেয়। একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইটটিতে ঢুকে পড়ায় এ ত্রুটির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে বহু শিক্ষার্থী ফলাফল দেখতে অসুবিধায় পড়েন।

Related Topics

টপ নিউজ

ভর্তি পরীক্ষা / মেডিক্যাল / পরীক্ষা / ফলাফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
    ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’
  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
    পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ছবি: টিবিএস
    সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

Related News

  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Most Read

1
নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
আন্তর্জাতিক

পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

5
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net