Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 03:10 pm
Last modified: 08 February, 2024, 03:17 pm

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান নিশ্চিত করতে কাজ করবেন তিনি
টিবিএস রিপোর্ট
08 February, 2024, 03:10 pm
Last modified: 08 February, 2024, 03:17 pm
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে তিনি নন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, "নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না। আমাদের যে মেডিকেল কলেজ আছে সেগুলোর কোয়ালিটি নিশ্চিত করতে চাই। কোয়ান্টিটি না, কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করবো আমি।"

আগামীকাল (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সকাল ৯.৩০ এর পর কোনো পরীক্ষার্থীকেই হলে প্রবেশ করতে দেওয়া হবে না। রঙিন প্রবেশ পত্র নিয়ে হলে প্রবেশ করতে হবে। মোবাইল, ইলেকট্রিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।  

এই ব্যাপারে ডা. সামন্ত লাল সেন বলেন, "মন্ত্রী হওয়ার পর এগুলো নিশ্চিত করা একটি বড় কাজ। এটি আমার জন্যও একটি চ্যালেঞ্জ।"

এইবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫৩৮০টি। ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৬২৯৫টি।

এই বছর মানদণ্ড নিশ্চিত করতে না পারায় ৬ টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে ৪টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ। নিবন্ধন বাতিল করা হয়েছে ২টি বেসরকারি মেডিকেল কলেজের।

সারাদেশে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / ডা. সামন্ত লাল সেন / মেডিকেল কলেজ / শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net