Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 09:10 pm
Last modified: 07 February, 2024, 09:18 pm

Related News

  • সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক

বৈঠকে সৌদি আরবের শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ কর্মী প্রেরণ এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়েও আলোচনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 February, 2024, 09:10 pm
Last modified: 07 February, 2024, 09:18 pm
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের ন্যুনতম অভিবাসন ব্যয়ে কর্মসংস্থান এবং দালালদের দৌরাত্ম্য প্রতিরোধের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান -এর  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। পরে বৈঠকের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।  

এতে বলা হয়, বৈঠকে সৌদি আরবের শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ কর্মী প্রেরণ এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় গন্তব্যের দেশ হলো সৌদি আরব। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন বলে বেসরকারি সূত্রগুলোর অনুমান।

তবে সাম্প্রতিক মাসগুলোয় প্রবাসে বাংলাদেশি কর্মীদের চাকরি হারিয়ে বেকার দিন কাটানোর অভিযোগও উঠেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে,  ৮০ শতাংশের বেশি অভিযোগ এসেছে সৌদি আরব থেকে। 

এছাড়া, কাজের অনুমতিপত্র (বা ইকামা) পাওয়া আরও জটিল হয়ে পড়ায়– দেশটিতে অনথিভুক্ত কর্মী হয়ে পড়াটাও একটি বড় সমস্যা। 

বৈঠককালে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, "সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর জোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।" 

এ সময় সৌদি রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান  বলেন, "বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম-প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।" 

বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। কর্মীরা যেন ঝামেলা-বিহীনভাবে সৌদি আরবে যেতে পারেন, এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পায় এ ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, যুগ্মসচিব সাজ্জাদ হোসেন ভুঞা, মো.আবু রায়হান মিঞা ও উপসচিব মো. ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশি কর্মী / সৌদি আরব / শ্রম অভিবাসন / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net