Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ব্যাংকারদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 11:40 am
Last modified: 07 February, 2024, 12:13 pm

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ব্যাংকারদের

পরবর্তী অর্থবছর থেকে ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)
টিবিএস রিপোর্ট
07 February, 2024, 11:40 am
Last modified: 07 February, 2024, 12:13 pm
পরবর্তী অর্থবছর থেকে ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে এবিবি। ছবি : সংগৃহীত

পরবর্তী অর্থবছর থেকে ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যাংকের কর্পোরেট আয়করের হার ৩০ শতাংশে নিয়ে আসার সুপারিশ করেছে সংগঠনটি।

আয়কর আইন ২০২৩ অনুসারে, এখন ব্যাংকগুলোকে ৩৭.৫ শতাংশ হারে কর দিতে হয়। আগামী অর্থবছরে একটি ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে কর্পোরেট আয়করের হার ৩০ শতাংশে নিয়ে আসার সুপারিশ করেছে ব্যাংকের এমডিদের সংগঠনটি।

এনবিআর বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যমান আইন অনুযায়ী ঋণ এবং ক্রেডিট কার্ড একাউন্টসহ সকল অ্যাকাউন্টের উপর আবগারি শুল্ক প্রযোজ্য।

আসন্ন অর্থবছরের বাজেটে এই শুল্ক থেকে অব্যাহতি চেয়েছে এবিবি।

বর্তমানে একজন অ্যাকাউন্টধারীকে একটি ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ থেকে ৫ লাখ টাকা জমা করার জন্য ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা জমা করার জন্য আবগারি শুল্কের হার ৫০০ টাকা, ১০ লাখ থেকে ১ কোটি টাকার জন্য ২৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকার জন্য ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার উপরে যে কোনও পরিমাণ অর্থ জমা করার জন্য আবগারি শুল্কের হার ২৫ হাজার টাকা।

ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক অন্যায্য বলে মনে করেন ব্যাংকাররা৷

এনবিআরকে দেওয়া চিঠিতে এবিবি বলেছে, "দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব উৎপাদনের গুরুত্ব এবং জাতীয় কোষাগারে ব্যাংকিং খাতের অবদান সম্পর্কে আমরা সবাই অবগত। ব্যাংকিং খাত বহু বছর ধরে সরকারের প্রতি অনুগতভাবে অবদান রেখে আসছে।"

চিঠিতে আরো বলা হয়, "প্রতি বছর রাজস্ব বোর্ডে উল্লেখযোগ্য পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষ কর প্রদান ছাড়াও ব্যাংকগুলো আমানতকারী, গ্রাহক, সরবরাহকারী, পরিষেবা প্রদানকারী এবং ব্যাংক কর্মচারীদের কাছ থেকে কর সংগ্রহ এবং প্রদানে নিযুক্ত রয়েছে৷ আমরা বিশ্বাস করি, ব্যাংকগুলো সরকারি কর আদায় বৃদ্ধি করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।"

চিঠিতে এবিবি ৫০ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ এবং ৫ লাখ টাকার বেশি ক্রেডিট কার্ডের জন্য পিএসআর জমা দেওয়ার প্রস্তাব করেছে।

তারা ফিক্সড ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খোলা এবং রক্ষণাবেক্ষণের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রমাণ দেখানোর যে বাধ্যবাধকতা ছিল সেটিও মওকুফ করতে বলেছে।

এবিবি আরও প্রস্তাব করেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণকে অনুমোদিত খরচ হিসাবে বিবেচনা করা; জিরো-কূপন বন্ডে বিনিয়োগের জন্য কর প্রণোদনার আওতায় ব্যাংকগুলোকে নিয়ে আসা; সম্পূর্ণ সিএসআর ব্যয়কে কর নির্ণয়ের ক্ষেত্রে অনুমোদিত ব্যয় হিসাবে বিবেচনা করা; কোম্পানির আনুষঙ্গিক খরচ বা পারকুইজিট এর অনুমোদন সীমা ১৫ লক্ষ টাকায় উন্নীত করা।

এবিবি চায় নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত প্রণোদনা বোনাসগুলো আগের মতোই পারকুইজিটের সুযোগ থেকে বাদ দেওয়া হোক।

তারা ব্যাংকের দেওয়া সিকিউরিটি কাস্টোডিয়াল সার্ভিসকে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত সেবার তালিকাভুক্ত করার প্রস্তাব করেছে৷

Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / ক্রেডিট কার্ড / আবগারি শুল্ক / জাতীয় রাজস্ব বোর্ড / এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net