Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির জিআই পেটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2024, 07:05 pm
Last modified: 04 February, 2024, 07:10 pm

Related News

  • ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প
  • জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ‘পাতক্ষীর’
  • টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ: হাইকোর্টকে জানাল শিল্প মন্ত্রণালয়
  • টাঙ্গাইল শাড়ির জিআই ইতিবৃত্ত: কারিগরেরা কতটুকু জানেন
  • জিআই সনদ পাওয়া পণ্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হয়: বিশেষজ্ঞরা 

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির জিআই পেটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির পেটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে আমরা জরুরিভাবে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং করে নির্দেশনা দিয়েছি।”
টিবিএস রিপোর্ট
04 February, 2024, 07:05 pm
Last modified: 04 February, 2024, 07:10 pm
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির জিআই (ভৌগলিক নির্দেশক) পেটেন্ট পেতে জরুরি-ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির পেটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে আমরা জরুরিভাবে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং করে নির্দেশনা দিয়েছি।"

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী মন্ত্রণালয় ও পাট অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কৃষকদের কাঁচা পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে মধ্যসত্ত্বভোগীদের দৌরত্ব বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০' অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ যদি প্লাষ্টিকের ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা আরো জোড়দার করবেন। দেশব্যাপী সারাবছর  অভিযান চলমান থাকলেও বর্তমান পেক্ষাপটে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

মন্ত্রী বলেন, পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তা দেওয়ার ফলে সম্প্রতিক বছরগুলোয় দেশে পাটের উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশে প্রয়োজনীয় কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে, এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে পাটের বাজারদর সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এতে করে, পাটকলগুলো নিরবচ্ছিন্নভাবে পাট সংগ্রহ করতে পারছে, যা রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, পাটখাতে সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এখাতটি অসামান্য অবদান রাখছে। বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এখাতের রপ্তানি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল শাড়ি / জিআই স্বীকৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প
  • জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ‘পাতক্ষীর’
  • টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ: হাইকোর্টকে জানাল শিল্প মন্ত্রণালয়
  • টাঙ্গাইল শাড়ির জিআই ইতিবৃত্ত: কারিগরেরা কতটুকু জানেন
  • জিআই সনদ পাওয়া পণ্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হয়: বিশেষজ্ঞরা 

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net