Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
রুমায় পর্যটকবাহী জিপ খাদে: দুই নারী পর্যটক নিহত

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
20 January, 2024, 05:00 pm
Last modified: 20 January, 2024, 05:47 pm

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো

রুমায় পর্যটকবাহী জিপ খাদে: দুই নারী পর্যটক নিহত

নিহত দুই নারী পর্যটক হলেন ফিরোজা বেগম (৫৩) ও জয়নব খাতুন (২৪)।
বান্দরবান প্রতিনিধি
20 January, 2024, 05:00 pm
Last modified: 20 January, 2024, 05:47 pm
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টিবিএস

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডংয়ের পাদদেশে দার্জিলিং পাড়ায় জিপ খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন নারী পর্যটক। শনিবার সকাল এগারটার দিকে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুই নারী পর্যটক হলেন ফিরোজা বেগম (৫৩) ও জয়নব খাতুন (২৪)। নিহতদের মধ্যে জয়নাব খাতুন মার্ষ্টাসের শিক্ষার্থী ও ফিরোজা বেগম প্রথম আলো'র 'ছুটির দিন' বিভাগের প্রধান সজীব মিয়ার শাশুড়ি ছিলেন বলে জানা গেছে। 

অন্য আহতরা হলেন ঢাকার বাসিন্দা রাফান (১২), কুমিল্লার বাসিন্দা উষসী নাগ (১৫) ও ডা. জবা রায় (৪৫), কুষ্টিয়ার বাসিন্দা মাহফুজা ইসলাম রুমা (৪৫) ও আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।

ঢাকা থেকে আসা ৫৭ জনের এই নারী পর্যটক দল 'নারীর চোখে বিশ্ব দেখা' সংগঠনের সদস্য বলে জানা গেছে।

রুমা থানা পুলিশের এসআই মো. মিদন মিঞা সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার ৫৭ জনের একটি নারী পর্যটক দল রুমা কেওক্রাডং পাহাড়ে বেড়াতে যায়। সেখানে রাত যাপন করে শনিবার সকালে বগালেক ও রুমা সদরে ফিরছিলেন তারা। ফেরার পথে ১৩ জনকে বহনকারী একটি জিপ গাড়ি দার্জিলিং পাড়ায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। 

পাহাড়ে কোন এক সড়কের সামনে কেওক্রাডং ভ্রমণে আসা ‘নারীর চোখে বিশ্ব দেখা’ সংগঠনের সদস্যরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ''ঘটনাস্থলে দুই নারী পর্যটক নিহত হয়। গাড়িতে থাকা ১১ জন নারী পর্যটক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।''

রুমা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী, বিজিবি ও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা সদর হাসপাতালে ছুটে যান বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর ঊশেসিং, জেলা প্রশাসক শাহ মোজ মোজাহিদ উদ্দিন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন তারা। 

Related Topics

টপ নিউজ

নারী পর্যটক / রুমা থানা / বান্দরবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net