Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2024, 04:10 pm
Last modified: 16 January, 2024, 04:45 pm

Related News

  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টিবিএস রিপোর্ট
16 January, 2024, 04:10 pm
Last modified: 16 January, 2024, 04:45 pm
ফাইল ছবি: টিবিএস

এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এজন্য আগামী দুই বছর আড়াই কোটি মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। এর মধ্যে এ বছর পাবে এক কোটি ২৫ লাখ মানুষ এবং বাকি এক কোটি পঁচিশ লাখ মানুষ পাবে আগামী বছর।

এসময় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ''দেশের কোথাও লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক চালানো যাবে না, বন্ধ করতে হবে। না হলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।''

তিনি বলেন, ''আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনোই এ বিষয়ে ছাড় দেবো না। আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। তেমন অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।''

এসময় আয়ানের মৃত্যুর বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ''আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা হবে। এরকম কার্যক্রম সমর্থনযোগ্য নয়।''

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ''শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি, আগামীকালই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।''

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / ডা. সামন্ত লাল সেন / করোনাভাইরাস / টিকা / চতুর্থ ডোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
  • জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net