Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সম্পর্কে আমরা যা জানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
11 January, 2024, 09:10 pm
Last modified: 11 January, 2024, 10:54 pm

Related News

  • সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • পরিবারসহ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাবের হোসেন চৌধুরী কীভাবে জামিন পেলেন: প্রশ্ন রিজভীর
  • সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
  • সব মন্ত্রণালয়ের মধ্যে সেরা কাজ করব: সাবের হোসেন চৌধুরী

পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সম্পর্কে আমরা যা জানি

গত বছর সাবের হোসেন চৌধুরীকে তাঁর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে, পূর্ণ মন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই রাজনীতিক। 
টিবিএস রিপোর্ট 
11 January, 2024, 09:10 pm
Last modified: 11 January, 2024, 10:54 pm

সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠন করেছে আওয়ামী লীগ। পূর্ণ মন্ত্রী হিসেবে এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা। গত বছর সাবের হোসেন চৌধুরীকে তাঁর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে, পূর্ণ মন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই রাজনীতিক। 

বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়তে কাজ করব।'

সাবের হোসেন চৌধুরী খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত  সংসদ সদস্য হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।  

তিনি ২০২৩ সালের জুন মাসে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেন।

তিনি প্রথম ১৯৯৯ সালে নৌপরিবহন মন্ত্রণালয়ে (বন্দরের দায়িত্বে) এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিইডির দায়িত্বে) উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।

একজন আইনপ্রণেতা হিসেবে, তিনি রাষ্ট্রীয় নীতির অন্যতম মৌলিক নীতি হিসেবে পরিবেশ ও জীববৈচিত্র্যের (অনুচ্ছেদ ১৮ক) সুরক্ষা ও উন্নতি সম্পর্কিত বাংলাদেশের সংবিধানে একটি নতুন বিধানের প্রস্তাবের সূচনা করেন।

প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে, তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জেনেভা ভিত্তিক ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ২৮তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আইপিইউ-এর বর্তমান সদস্যপদ ১৭৯টি জাতীয় সংসদ নিয়ে গঠিত, যেখানে ৪৫ হাজারেরও বেশি সংসদ সদস্য রয়েছেন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত, আইপিইউ হল বিশ্বব্যাপী জাতীয় সংসদের সংগঠন এবং বিশ্বব্যাপী সংসদীয় সংলাপ এবং শক্তিশালী সংসদ ও গণতন্ত্র গড়ে তোলার কেন্দ্রবিন্দু।

বর্ণাঢ্য কর্মজীবনে, তিনি সংসদ, সরকার, রাজনৈতিক দল এবং ক্রীড়া প্রশাসনে বিভিন্ন ভূমিকা ও দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ঢাকা বিভাগের দায়িত্বশীল এবং এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে, তিনি সফলভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য/টেস্ট মর্যাদায় উন্নীত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হয় এবং বিশ্ব ক্রিকেটে তার সেবার জন্য সাবের হোসেন চৌধুরীকে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়।

তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের একজন স্নাতক এবং বারে প্রবেশের জন্য একাডেমিক পর্যায় শেষ করে ইউনাইটেড কিংডমের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাজনীতিতে যৌথ সম্মান ডিগ্রির পাশাপাশি আইনে ডিপ্লোমা করেছেন।

 

Related Topics

টপ নিউজ

সাবের হোসেন চৌধুরী / পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • পরিবারসহ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাবের হোসেন চৌধুরী কীভাবে জামিন পেলেন: প্রশ্ন রিজভীর
  • সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
  • সব মন্ত্রণালয়ের মধ্যে সেরা কাজ করব: সাবের হোসেন চৌধুরী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net