Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 January, 2024, 11:15 am
Last modified: 10 January, 2024, 02:02 pm

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেও রংপুর–৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। 
টিবিএস ডেস্ক
10 January, 2024, 11:15 am
Last modified: 10 January, 2024, 02:02 pm
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ (বুধবার) সকাল ১১ টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এবারের নির্বাচনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেও রংপুর–৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন।

এরপর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসাবে বিজয়ীরাও পর্যায়ক্রমে শপথ নেন।

সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুসারে, নবনির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচনী ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তিন দিনের মধ্যে শপথ নিতে বাধ্য। অন্যথায় তাদের সদস্যপদ বাতিল করা হবে।

সেক্ষেত্রে দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে গতকাল (মঙ্গলবার) ২৯৮ জন নবনির্বাচিত সংসদ সদস্যের বিস্তারিত গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে আগামীকাল (বৃহস্পতিবার) বিকালে নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানা গেছে। সেদিন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ পাঠের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। এছাড়াও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬৫টি আসন, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতা।

ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

Related Topics

টপ নিউজ

শপথ গ্রহণ / সংসদ সদস্য / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net