Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে অগ্রাধিকার দেবে আ.লীগ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2024, 08:10 pm
Last modified: 04 January, 2024, 08:52 pm

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • ‘বন্ধুর কপালে গুলি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়’: ট্রাইব্যুনালে জয়-পলকের বিরুদ্ধে সাক্ষী
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে অগ্রাধিকার দেবে আ.লীগ: প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে তার দল যে বিষয়গুলোর অগ্রাধিকার দেবে, ভাষণে তার রূপরেখা তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি।
টিবিএস রিপোর্ট
04 January, 2024, 08:10 pm
Last modified: 04 January, 2024, 08:52 pm
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দল আবারও নির্বাচিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আওয়ামী লীগ অগ্রাধিকার দেবে।

'এছাড়া ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার দিকেও মনোযোগ দেবে,' বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন প্রধানমন্ত্রী।

নির্বাচিত হলে তার দল যে বিষয়গুলোর অগ্রাধিকার দেবে, ভাষণে তার রূপরেখা তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল থেকে একযোগে সম্প্রচার করা হয়।

তিনি বলেন, 'আওয়ামী লীগ সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার করা, সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করা, দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এবং কর্মোপযোগী শিক্ষা ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করাকেও অগ্রাধিকার দেবে।'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী 'গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় না দিতে ও ইন্ধন না জোগাতে' অনুরোধ করেন।

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন তার সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

'গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের মানুষের অর্থ-সামাজিক উন্নতি নিশ্চিত করে। জনগণের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান ও ব্যাপক হারে অবকাঠামো উন্নয়ন হয়,' বলেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপন করেছে।

'বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে সুযোগ পাওয়া যাবে তা কার্যকর করা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মোকাবিলা করতে পারবে,' বলেন শেখ হাসিনা।

জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছি। এ উন্নয়নকে টেকসই করা, আপনাদের জীবন মান উন্নত করা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ চাই।'

জনগণের 'ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কারণে বার বার তার ওপর আঘাত' এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি, বার বার গ্রেফতার হয়েছি। আমাকে অন্তত ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি দমে যাইনি। অবশেষে মানুষের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হই।'

তার সরকারের শাসনামালে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে ক্ষমতাসীন দলের প্রধান বলেন, 'অর্থনীতির যেকোনো সূচকে বাংলাদেশের অর্থনীতি ২০০৯ সালের তুলনায় ২০২৩ সালে বহুগুণ বৃদ্ধি পেয়ে উৎকর্ষ সাধন হয়েছে। ২০০৯ সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালে জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।'

আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / জাতির উদ্দেশ্যে ভাষণ / শেখ হাসিনা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / আওয়ামী লীগ / নির্বাচনী ইশতেহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • ‘বন্ধুর কপালে গুলি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়’: ট্রাইব্যুনালে জয়-পলকের বিরুদ্ধে সাক্ষী
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net