Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে শীতের ফসলের বাজারে

বাংলাদেশ

শওকত আলী
31 December, 2023, 02:35 pm
Last modified: 31 December, 2023, 04:53 pm

Related News

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই: শফিকুর রহমান

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে শীতের ফসলের বাজারে

২০২৩ সালে ঘূর্ণিঝড়সহ বড় চারটি দুর্যোগেই প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ফসলের উৎপাদন নষ্ট হয়েছে। পরিমাণের দিক থেকে ৭.৮৪ লাখ টন ফসল এসব প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ঠেকেছে ৭.৩১ লাখে। 
শওকত আলী
31 December, 2023, 02:35 pm
Last modified: 31 December, 2023, 04:53 pm

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামের কৃষক মো. জসিম উদ্দিন তিন বিঘা জমিতে আলু রোপণ করেছিলেন। কিন্তু পুরোপুরি চারা গজানোর আগমুহূর্তে গত ১৭ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হওয়া বৃষ্টির পানি জমে বেশিরভাগ বীজ আলু জমিতে নষ্ট হয়ে যায়।

মিধিলি কেটে যাওয়ার পর জসিম ফের জমি প্রস্তুত করে আলুর বীজ রোপণ করেন। কিন্তু মিধিলি উপকূলে আঘাত হানার মাত্র বিশ দিনের মাথায় আসে আরেক ঘূর্ণিঝড় মিগজাউম। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আবারও জমিতে পানি জমে ৮০ শতাংশের বেশি বীজ পচে নষ্ট হয় জসিমের।

জসিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুই দফায় আলু চাষের পেছনে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এবারে আর চাষ করার মত সামর্থ্য আমার নেই।'

জসিম উদ্দিনের মতো ঘূর্ণিঝড়ে শুধু মুন্সিগঞ্জেই ১০ হাজার ৬০০ জনের বেশি কৃষকের আলুর আবাদ নষ্ট হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হিসাব বলছে, ২০২৩ সালে ঘূর্ণিঝড়সহ বড় চারটি দুর্যোগেই প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ফসলের উৎপাদন নষ্ট হয়েছে। পরিমাণের দিক থেকে ৭.৮৪ লাখ টন ফসল এসব প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ঠেকেছে ৭.৩১ লাখে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের ওপর দিয়ে ৪টি ঘূর্ণিঝড়সহ অন্তত ৯টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় ছাড়াও দুই দফায় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপপ্রবাহসহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশকে। আর এই দুর্যোগগুলোর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কৃষিতে।

ডিএইর মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস টিবিএসকে বলেন, 'আমরা বিভিন্ন সময়ে প্রণোদনা দিয়ে থাকি। তখন ক্ষতিগ্রস্ত কৃষকদের বিবেচনায় রাখি। কিন্তু একটা ঝড় হয়ে যাওয়ার পরপরই সেভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় না সবসময়।'

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এবং খাদ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নীতি ও গবেষণায় যুক্ত এম আসাদুজ্জামান বলেন, এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহায়তা দেওয়া হচ্ছে, সেটি মোটেও যথেষ্ট নয়। এছাড়া তাদের সহায়তা দেওয়ার জন্য যতটা তৎপর হওয়ার কথা, ততটুকু তৎপর হওয়ার উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান বলেন, 'দুর্যোগ মোকাবিলা করে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে আমরা যতটা তৎপর হতে পেরেছি, কৃষি উৎপাদনের সুরক্ষায় ততটাই পিছিয়ে রয়েছি। ফলে ঘন ঘন যে দুর্যোগগুলো হচ্ছে, তার প্রভাব কৃষি উৎপাদন ও কৃষকের ওপরই সবচেয়ে বেশি পড়ছে।'

সবজির বাজারে প্রভাব

ডিএই, কৃষক ও বিপণন ব্যবস্থায় জড়িত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছে, তার ফলে শীতকালীন সবজির সরবরাহে টান পড়েছে। 

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে ১৫টি জেলায় ৩.৯৭ লাখ টন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু ও সবজির। 

ডিএইএর মিগজাউমের চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাবে উঠে এসেছে, ১.৯২ লাখ টন সবজি ও ১.৯২ লাখ টন আলুর উৎপাদন নষ্ট হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুসারে, দেশে গরমে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তার দ্বিগুণেরও বেশি সবজি উৎপাদন হয় শীতকালে। সে কারণে বরাবরই সবজির দাম শীতকালে সাধারণ মানুষেরন নাগালের মধ্যে থাকে এবং মানুষ খায়ও বেশি।

মিগজাউমের তিন-চার দিন আগেও ভালো মানের বেগুন প্রতি কেজি ৪০-৫০ টাকা, আলুর কেজি ৫০-৬০ টাকা, শিমের কেজি ৪০-৩৫ টাকা, এবং ছোট আকারের ফুলকপির দাম ২৩ টাকায় নেমেছিল। 

কিন্তু গত এক মাসে এই দাম আবার বাড়তে বাড়তে আলু, শিম ও বেগুন ৭০-৮০ টাকা কেজি এবং ফুলকপি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাকাগুলোর মধ্যে যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ ও নরসিংদীর মতো জেলাগুলো রয়েছে, যেগুলো সবজি উৎপাদনে সবসময়ই ভালো অবস্থানে থাকে। 

কারওয়ানবাজারের সবজির আড়তদার ইমরান মাষ্টার টিবিএসকে বলেন, 'বৃষ্টিতে অনেকের সবজির বাগান নষ্ট হয়েছে, যে কারণে সরবরাহ কিছুটা কম এবং কৃষকরাই বেশি দামে বিক্রি করছেন। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, বাড়তি গাড়িভাড়াও সবজির দাম বৃদ্ধির পেছনে কাজ করছে।'

বগুড়া, রংপুরের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। এই জেলায় এবার আলুর উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১.৯২ লাখ টন ক্ষতিগ্রস্ত আলুর মধ্যে শুধু মুন্সিগঞ্জেই ক্ষতি হয়েছে ১.৮৭ লাখ টন আলুর। এছাড়া বোরো ধানের বীজতলা, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচসহ নানা ফসলের ক্ষতি হয়েছে। 

১.২৪ লাখ টন আমন ধানের উৎপাদন নষ্ট হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম ও মিধিলিতে। 

অক্টোবরের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের ১৯টি জেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগস্টের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৭টি জেলার আউশ ধান, বোনা আমন ধান, আমনের বীজতলা, সবজি, আদা ও হলুদের আবাদ ক্ষতির মুখে পড়ে। 

অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে খাদ্য ও কৃষিব্যবস্থা হুমকির মধ্যে পড়ছে। বিপদাপন্ন মানুষের আর্থিক সামর্থ্য কমছে এবং তাদের বাজারে প্রবেশাধিকার কঠিন হয়ে উঠছে। 

তিনি বলেন, 'এর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষেরা ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে এবং তাদের বিপন্নতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।'

এল নিনোর প্রভাব

আবহাওয়াবিদরা জানান, বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধির প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যে কতটা ভয়াবহ হতে শুরু করেছে, তার নমুনা বাংলাদেশে স্পষ্ট হয়ে উঠছে। এসব বিরূপ প্রভাবের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এল নিনো কন্ডিশন, যা সমুদ্রের তাপমাত্রা কমতে দিচ্ছে না। এ কারণে এবারে উষ্ণ শীতের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। 

এল নিনো হলো সাউদার্ন অসিলেশন (ইএনএসও) নামক আবহাওয়ার ধরনের দুটি অংশ, যা ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরের ওপর বাতাসের ধরন এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি অনিয়মিত কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন। এল নিনো বলতে ইএনএসওর উষ্ণায়ন পর্যায়কে বোঝায়। অন্যদিকে লা নিনা বোঝায় এর শীতলকরণ পর্যায়কে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, 'এ বছর অন্তত ৯টি লক্ষণীয় প্রভাব ছিল বাংলাদেশের আবহাওয়ায়। এর কারণ হলো এল নিনো। এল নিনো কন্ডিশন আগামী বছরের এপ্রিল পর্যন্ত বজায় থাকতে পারে।'

Related Topics

ঘূর্ণিঝড় / কৃষি / ফসলের ক্ষতি / ফসল উৎপাদন / ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি / মিগজাউম / মিধিলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই: শফিকুর রহমান

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net