Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নির্বাচন ঠেকাতে শেষ সপ্তাহে আরও বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপি-জামায়াতের

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
26 December, 2023, 09:50 am
Last modified: 26 December, 2023, 09:56 am

Related News

  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

নির্বাচন ঠেকাতে শেষ সপ্তাহে আরও বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপি-জামায়াতের

বিএনপি-জামায়াত সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ৭ দিনই হরতাল-অবরোধ থাকবে। নির্বাচনের দিন ‘গণকারফিউ’ নামক কর্মসূচিও ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। আন্দোলন সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি-জামায়াতের যৌথ ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। গোপনীয়তা রক্ষা করে চলছে প্রতিনিয়ত সিরিজ বৈঠক।
জয়নাল আবেদীন শিশির
26 December, 2023, 09:50 am
Last modified: 26 December, 2023, 09:56 am

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে এক সপ্তাহ জোরালো আন্দোলন করতে চায় বিএনপি-জামায়াত ও সরকার বিরোধী সমমনা দলগুলো। সে লক্ষ্যে নির্বাচনের এক সপ্তাহ আগে– ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত– সর্বশক্তি নিয়ে মাঠে নামার পরিককল্পনা তারা। 

আন্দোলনের মাধ্যমে সরকারের পতনে এখনও আশাবাদী সরকার বিরোধীরা; তবে যদি পতন করতে সফল নাও হয়, তাহলে আন্দোলনের ফলে ভোট কেন্দ্র 'ভোটার শূন্য' করার সর্বোচ্চ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলগুলো।

বিএনপি-জামায়াত সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ৭ দিনই হরতাল-অবরোধ থাকবে। নির্বাচনের দিন 'গণকারফিউ' নামক কর্মসূচিও ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। আন্দোলন সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি-জামায়াতের যৌথ 'বিশেষ কমিটি' গঠন করা হয়েছে। গোপনীয়তা রক্ষা করে চলছে প্রতিনিয়ত সিরিজ বৈঠক।

আগামী ১ জানুয়ারির আগ পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ ইত্যাদি কর্মসূচিতেই মধ্যমেই থাকার চিন্তা দলগুলোর। ২৬, ২৭, ২৮ ডিসেম্বর সারাদেশে ভোট বর্জনের লিফলেট বিতরণ করবে ব্যাপকভাবে। এছাড়াও, সরকার বিরোধীরা আগামী ২৯ ডিসেম্বর আলেম-ওলামাদের মুক্তির দাবিতে ঢাকায় হেফাযতে ইসলামের মহাসমাবেশকে পক্ষে সরকারের ওপর চাপ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, "ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে আমাদের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চলছে। এরপর ভোটের দিনটি সামনে রেখে কর্মসূচি দেওয়া হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। দেশের জনগণ অনশ্যই আমাদের কর্মসূচিতে সাড়া দেবে।"

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "আমরা অসহযোগ আন্দোলনে রাজপথে রয়েছি। সরকারের পতনের দাবিতে এবং দেশের গণতন্ত্র আর ভোটাধিকার ফিরিয়ে আনতে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে ভিন্ন ফরম্যাটের কর্মসূচি নিয়ে ভাবা হচ্ছে। কী কর্মসূচি হবে, সেটি এখনি বলা সম্ভব নয়।"

গত এক সপ্তাহে সরেজমিনে দেখা যায়, দলের হাইকমান্ডের এমন কঠোর মনোভাবে রাজপথের চিত্রও অনেকটা পাল্টাচ্ছে। দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীই এখন সক্রিয় হয়েছেন, বেশ কিছু সিনিয়র নেতাদের রাজপথের মিছিলেও দেখা গেছে। দলের স্থায়ী কমিটির তিন সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

এছাড়াও গত ২৪ ডিসেম্বর জামায়াতের ইসলামি সর্বোচ্চ হাইকমান্ড "নির্বাহী পরিষদ" নির্বাচন প্রতিহতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত পাশ হয়েছে। এবং নেতাদের কর্মীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে ঢাকায় ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি-জামায়াত সূত্র জানায়, নির্বাচনের আগের এ সাতদিন দেশের বর্তমান পরিস্থিতির এ চিত্র আন্দোলনের ফলে বদলানোর পরিকল্পনা রয়েছে। সরকার দেশ কে নির্বাচনী উৎসব-আমেজ রূপে দেখাতে চাইছে, সরকার বিরোধীরা সেটাকে আন্দোলনমুখী পরিবেশ ও সারাদেশ অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের সব সরকারি অফিস-আদালতে তালা মারার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

আগামী এ কয়েক দিনে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে সারাদেশের নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের সম্বন্বয়ে বিভাগীয় টিম গঠনের পাশাপাশি জেলা ও মহানগরেও নেতাকর্মীদের ভূমিকা সম্পর্কে দলের হাইকমান্ডকে অবহিত করতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এসব টিমের সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন-বলেও দলীয় সূত্র জানায়।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সারাদেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু হয়। এতে অনেকটা ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। তখন থেকেই লাগাতার কঠোর আন্দোলনের অংশ হিসেবে যুগপৎভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি এবং মিত্ররা। ধরপাকড় ও হামলা-মামলা উপেক্ষা করে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিংয়ের মাধ্যমে কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি-জামায়াত / বিএনপি / আন্দোলন / গ্রেপ্তার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net