Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
রাজধানীর রামপুরা, শাহজাহানপুর এলাকায় নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2023, 01:15 pm
Last modified: 23 December, 2023, 04:58 pm

Related News

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

রাজধানীর রামপুরা, শাহজাহানপুর এলাকায় নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

এ সময় জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, "আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।"
টিবিএস রিপোর্ট
23 December, 2023, 01:15 pm
Last modified: 23 December, 2023, 04:58 pm
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'ডামি' আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়ে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং এর আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে আজ (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার, পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি। দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ দলের অন্যান্য নেতারা।

এ সময় জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, "আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।"

"আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে। ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের (ভারত) সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে; যা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতোমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে," যোগ করেন তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু প্রমুখ।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / রিজভী / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net