Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আগুন নিয়ে খেলতে গেলে হাত পুড়ে যাবে: সিলেটের জনসভায় বিএনপিকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
20 December, 2023, 06:05 pm
Last modified: 20 December, 2023, 06:43 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আগুন নিয়ে খেলতে গেলে হাত পুড়ে যাবে: সিলেটের জনসভায় বিএনপিকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। উন্নয়ন পেয়েছে। আবার আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’
দেবাশীষ দেবু, সিলেট
20 December, 2023, 06:05 pm
Last modified: 20 December, 2023, 06:43 pm
সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছবি: দেবাশীষ দেবু/ টিবিএস

বোমাবাজি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিএনপি বলে নির্বাচন প্রতিহত করবে। এতো সাহস তারা পায় কোথায়। লন্ডনে বসে নির্দেশ দেয়, আর এখানে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে। আমি শুধু এইটুকু বলতে চাই, দু-চারটা গাড়ি পুড়িয়ে সরকার ফেলে দেয়া যাবে না। নির্বাচন ঠেকানো যাবে না। বরং আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পুড়ে যাবে।'

আজ বুধবার বিকেলে সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমার হারানোর কিছু নেই, আমি সব হারিয়েছি। কেবল এক বোন ছাড়া আমার আর কেউ নেই। এই জনগণই আমার সব। তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, 'নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। উন্নয়ন পেয়েছে। আবার আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।'

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমেরিকা প্রস্তাব দিয়েছিল দেশের গ্যাস বিক্রি করতে হবে। আমি রাজী হইনি। এ কারণে আমাদের ক্ষমতায় আসতে দেয়া হলো না। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এল বিএনপি। এরপর শুরু হলো দুঃশাসন।

তিনি বলেন, আমরা যখন উন্নয়ন করছি, বিএনপি তখন আগুন দিয়ে মানুষ পুড়াচ্ছে। দেশের সম্পদ ধ্বংস করছে। ২০১৩ সালেও তারা এমনটি করেছিল। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩ হাজারের মতো মানুষ পুড়িয়েছে তারা। ২০১৮ সালে ভোটে এসে তারা নমিনেশন বাণিজ্য শুরু করলো।

গত ১৫ বছরে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ১৫ বছর বদলে গেছে বাংলাদেশ। বিএনপির আমলে দারিদ্রের হার ছিল ৪১ ভাগ। এখন আমরা ১৮ ভাগে নামিয়ে এনেছি। মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে। এ দেশের কোনও মানুষ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে– এ জন্য ৮ লাখ ৪১ হাজার ঘর নির্মাণ করে দিয়েছি। এখন সিলেটে কোন গৃহহীন ও ভূমিহীন নেই। ৮ লাখ মানুষকে আমরা বয়স্ক ও বিধবা ভাতা দেই। শিক্ষা বৃত্তি ও উপবৃত্তি পাচ্ছে প্রায় ৩ কোটি শিক্ষার্থী। সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৭৫ ভাগে উন্নীত করেছি। ১ কোটি টন থেকে খাদ্য উৎপাদন ৯ কোটিতে উন্নীত করেছি। তবে সবাই খেয়াল রাখবেন, কোনও জমি যেন পতিত না থাকে। নিজের খাদ্য নিজেই উৎপাদন করেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজকে সবার হাতেই মোবাইল ফোন। ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা মোবাইল ফোন দিয়েছি। এখন গ্রামেগঞ্জেও ইন্টারনেট আছে। 

আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের উন্নয়নের ফিরিস্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হচ্ছে, ওসমানী বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। সিলেটে মেট্রোরেল চালু করা যায় কিনা– সে জন্য সমীক্ষা চলছে। সুরমা নদীর খনন শুরু হয়েছে। সিলেটে যেভাবে আমরা উন্নয়ন করেছি, আমাদের প্রতিটি লক্ষ্য পূরণ করেছি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী  বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম। তা করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আবার নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলব।

তিনি বলেন, ৮১ সালে দেশে ফিরে সিলেটে জনসভার মাধ্যমেই রাজনীতি শুরু করি। এরপর থেকে সবসময়ই সিলেটে আসি। এবারও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি এখন কোথায়? কোথায় আছে?- পালিয়ে গেছে। তারা বলেছিল, ২৭ অক্টোবরের পর শেখ হাসিনা পালিয়ে যাবে। এখন তারাই পালিয়ে গেছে। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বিএনপি খেলায় নাই। খেলায় আছে ১,৮৯৬ জন। ৭ তারিখ তারা খেলবে।'

কাদের বলেন, 'বিএনপি ভুয়া। তাদের ধর্মঘট, হরতাল, রাজনীতি সব ভুয়া। তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপি নেতারা মানুষ নয়, মানুষের নামে জানোয়ার। এরা থাকলে গণতন্ত্র থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, শান্তি থাকবে না। এদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।'

জনসভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামীতে ক্ষমতায় গেলে সিলেটে শহর রক্ষা বাঁধ হবে। সিলেটে রেলওয়ের উন্নয়ন হবে। ইতোমধ্যে এব্যাপারে উন্নয়ন প্রকল্প (প্রস্তাব) গেছে।

তিনি বলেন, 'গত ১৫ বছরে প্রধানমন্ত্রী দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছেন। এ কারণে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এই শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। এজন্য শেখ হাসিনা সরকার বার বার দরকার।'

মন্ত্রী বলেন, আমার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত যেভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে জনগনের কল্যাণে কাজ করতে চাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, 'নৌকা জয়ী হলে, মানুষ জয়ী হয়, দেশ জয়ী হয়। তাই সিলেটের মানুষ নৌকাকে জয়ী করতে কখনোই ভুল করবেন না। আর নৌকা জয়ী হলে ডিজিটাল বাংলাদেশ হবে – স্মার্ট বাংলাদেশ।'

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সুনামগঞ্জের চেহারা বদলে গেছে। নেত্রকোনার সাথে সুনামগঞ্জের রেল যোগাযোগ স্থাপিত করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, 'একটি দল নির্বাচনকে বানচাল করতে জ্বালাও-পোড়াও করছে। মানুষ হত্যা করছে। আমরা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। তাই নির্বাচনে এসেছি।'

তিনি বলেন, সিলেট বন্যাপ্রবণ এলাকা। তাই বন্যা মোকাবেলায় একটি বিশেষ প্রকল্প এবং পরিবেশবান্ধব উপায়ে সিলেটের কোয়ারিগুলো থেকে সীমিত আকারে পাথর উত্তোলনের দাবি জানান তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের উপদেষ্ঠা-মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, ইনাম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, মুশিকুর রহমান, সুজিত রায় নন্দী, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। 

এর আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে  পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর প্রটোকলবিহীন গাড়িতে করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

উল্লেখ্য, ২০১৮ সালের পর বুধবার আবার সিলেটের কোনো জনসভায় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতির এই নির্বাচনী সফরের সম্পূর্ণ খরচ বহন করছে তাঁর দল।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / নির্বাচনী জনসভা / নির্বাচনী প্রচারণা শুরু / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net