Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
আওয়ামী লীগের পর এবার ১০ ডিসেম্বর ঢাকায় কর্মসূচি ঘোষণা করল বিএনপি

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
04 December, 2023, 10:45 pm
Last modified: 04 December, 2023, 10:55 pm

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

আওয়ামী লীগের পর এবার ১০ ডিসেম্বর ঢাকায় কর্মসূচি ঘোষণা করল বিএনপি

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলনে সব ইসলামী দলসহ সমমনা দলগুলোকে এক মঞ্চে আনতে বিএনপি নেতারা ইতোমধ্যে নীতিগতভাবে একমত হয়েছেন।
জয়নাল আবেদীন শিশির
04 December, 2023, 10:45 pm
Last modified: 04 December, 2023, 10:55 pm

ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি পরস্পরের কাছাকাছি স্থানে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করেছে।

বিএনপি ও সমমনা দলগুলোর ধারাবাহিক হরতাল-অবরোধের মধ্যে সোমবার (৪ ডিসেম্বর) দলটি ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাক-এর ব্যানারে ওইদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

একই দিন বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা রয়েছে।

গত ২৮ অক্টোবর একই দিনে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ঢাকার কেন্দ্রস্থলে এক পুলিশ সদস্য নিহত হন।

২৮ অক্টোবর সমাবেশের পর থেকে সারাদেশে বিএনপির ১৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় একজন সাংবাদিকসহ ১৪ নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৯০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপিসূত্রে জানা গেছে, কারাবন্দি নেতাকর্মীদের স্বজনদের উপস্থিতিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনকে ১০ ডিসেম্বরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

দলটির বিশ্বাস, ওইদিন ১০ হাজারের বেশি মানুষ উপস্থিত হতে পারেন। এ কর্মসূচির লক্ষ্য দেশের মানবাধিকার পরিস্থিতির বাস্তবতা তুলে ধরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলটি প্রতি বছর মানবাধিকার দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

'তবে এবার সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কোনো সভা আয়োজনের জন্য উপযুক্ত পরিস্থিতি নেই,' বলেন তিনি।

তাই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও নির্যাতিত পরিবারের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান বিএনপির এ নেতা।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলনে সব ইসলামী দলসহ সমমনা দলগুলোকে এক মঞ্চে আনতে বিএনপি নেতারা ইতোমধ্যে নীতিগতভাবে একমত হয়েছেন।

শরিকদের সঙ্গে আলোচনা করে যৌথ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানিয়ে তারা বলেন, 'প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ। এখন আমরা এক ইউনিট হয়ে কাজ করব।'

আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ অন্তত ৬৪টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না।

Related Topics

টপ নিউজ

বিএনপি-আওয়ামী লীগ / বিএনপি / আওয়ামী লীগ / সমাবেশ / রাজনৈতিক কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net