Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যেই: ইসি রাশেদা

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
27 November, 2023, 03:40 pm
Last modified: 27 November, 2023, 04:56 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের রাজনীতির ‘নতুন অধ্যায়’ বলে স্বাগত জানাল বিএনপি

বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যেই: ইসি রাশেদা

নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, “এ বিষয়ে আর কোনো কথা নেই আমাদের। কারণ সিসি ক্যামেরা দিলে ৪২ লাখ কক্ষে দিতে হবে। একসাথে এতগুলো ক্যামেরা স্থাপনের সক্ষমতা কোনো কোম্পানির নেই।”
উত্তরাঞ্চল প্রধান
27 November, 2023, 03:40 pm
Last modified: 27 November, 2023, 04:56 pm
ছবি- টিবিএস

বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যেই করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, "সংবিধান অনুযায়ী এই সময়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে আসলে ইসি পুনরায় তফসিল ঘোষণা করার কথা বলেছেন। কতদিনের মধ্যে অন্যান্য দলসহ বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিলে ইসি বিষয়টি বিবেচনা করবে- এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, "আমরা চাই নিবন্ধন পাওয়া সব দল অংশগ্রহণ করুক। এই কারণে যারা নির্বাচনে আসতে চাচ্ছে না তাদের আহ্বান করছি।"

"আমরা এখনো আশাবাদী যে ওনারা (বিএনপি) আসবেন। যদি আসেন তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নিব," বলেন তিনি।

"কিন্তু আসতে চাইলে অবশ্যই আমাদের নির্বাচনী মেয়াদকালের মধ্যে আসতে হবে। তার বাইরে যাওয়া যাবে না। কোনোভাবেই ২৮ জানুয়ারির বাইরে যাওয়ার সুযোগ নেই। এটি সংবিধানের বিধান," বলেন ইসি।

নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, "এ বিষয়ে আর কোনো কথা নেই আমাদের। কারণ সিসি ক্যামেরা দিলে ৪২ লাখ কক্ষে দিতে হবে। একসাথে এতগুলো ক্যামেরা স্থাপনের সক্ষমতা কোনো কোম্পানির নেই।"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

প্রস্তুতি সভায় বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের জেলা রিটার্নিং অফিসার, পুলিস সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ইসি রাশেদা / তফসিল ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের রাজনীতির ‘নতুন অধ্যায়’ বলে স্বাগত জানাল বিএনপি

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net