Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2023, 09:50 am
Last modified: 27 November, 2023, 09:59 am

Related News

  • দুর্নীতির মামলায় ‘গুপ্তধনের’ সন্ধান
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • পৃথক মামলায় স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি ও বিডি লিমিটেডের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাবে ১৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
  • অভিযুক্তের কাছ থেকে চিকিৎসা খরচ নেওয়ায় বরখাস্ত হলেন দুদক পরিচালক

৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা 

এর আগে গত মে মাসে রাসায়নিক সার আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ১,১৬৩ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করে বিসিআইসি।
টিবিএস রিপোর্ট
27 November, 2023, 09:50 am
Last modified: 27 November, 2023, 09:59 am
ফাইল ছবি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আমদানি করা ইউরিয়া সারের মধ্যে ৫৮২ কোটি টাকা মূল্যের প্রায় ৭২,০০০ মে. টন সার আত্মসাতের ঘটনায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, প্রতিষ্ঠানটির উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহবার হোসেন এবং খুলনা ও নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান পোটন।

বিসিআইসি ২০২১-২২ অর্থবছরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ লাখ ৯৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে। এই সার পরিবহনে জড়িত পোটন ট্রেডার্স ৭১,৮০১ টন সার আত্মসাৎ করে বলে বিসিআইসির তদন্তে ধরা পড়ে।

হাইকোর্টের এক নির্দেশনায় দুদককে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। যার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা দায়ের করলো দুদক।

এর আগে গত মে মাসে রাসায়নিক সার আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ১,১৬৩ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করে বিসিআইসি। 

Related Topics

টপ নিউজ

সার আত্মসাত / দুর্নীতি দমন কমিশন (দুদক)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • দুর্নীতির মামলায় ‘গুপ্তধনের’ সন্ধান
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • পৃথক মামলায় স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি ও বিডি লিমিটেডের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাবে ১৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
  • অভিযুক্তের কাছ থেকে চিকিৎসা খরচ নেওয়ায় বরখাস্ত হলেন দুদক পরিচালক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net