Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সুনামগঞ্জ ২: বাদ পড়লেন সুরঞ্জিতের স্ত্রী, নৌকার মনোনয়ন পেলেন আইজিপির ভাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2023, 09:20 pm
Last modified: 26 November, 2023, 09:26 pm

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

সুনামগঞ্জ ২: বাদ পড়লেন সুরঞ্জিতের স্ত্রী, নৌকার মনোনয়ন পেলেন আইজিপির ভাই

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত মারা গেলে জয়া সেনগুপ্ত ওই বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনেও জয়া সেন দ্বিতীয়বার এমপি হন। এবারও দলীয় মনোয়ন চেয়েছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
26 November, 2023, 09:20 pm
Last modified: 26 November, 2023, 09:26 pm
চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। ফাইল ছবি।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী ড. জয়া সেনগুপ্ত। তবে এবার এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।

তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই।

সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

ফলে হাওর এলাকার এ আসনটি 'সুরঞ্জিতের আসন' নামে পরিচিত হয়ে ওঠে। তার মৃত্যুর পর এ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী ড. জয়া সেনগুপ্ত।

বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা ও রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুরঞ্জিত। বিতর্কের মুখে রেল মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন কিছুদিন।

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত মারা গেলে জয়া সেনগুপ্ত ওই বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনেও জয়া সেন দ্বিতীয়বার এমপি হন। এবারও দলীয় মনোয়ন চেয়েছিলেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ জয়া সেনগুপ্ত। করোনার পর থেকেই তিনি এলাকায় অনুপস্থিত। ঢাকায়ই থাকেন — রাজনীতিতেও তেমন সক্রিয় নন।

এমপি পদে নির্বাচন করতে সম্প্রতি শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরেই রাজনীতিতে উত্থান তার।

শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল্লাহ আল মাহমুদ। তার বাবা প্রয়াত আব্দুল মান্নান চৌধুরীও ছিলেন শাল্লা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি।

Related Topics

টপ নিউজ

সুরঞ্জিত সেনগুপ্ত / সুনামগঞ্জ-২ / সুনামগঞ্জ / আওয়ামী লীগের মনোনয়ন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net