Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
৪৮ ঘণ্টার হরতালের আগে সারাদেশে ৮ যানবাহনে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 10:35 am
Last modified: 19 November, 2023, 10:55 am

Related News

  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
  • রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, সুরক্ষায় কাজ করবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট: সংসদীয় কমিটি

৪৮ ঘণ্টার হরতালের আগে সারাদেশে ৮ যানবাহনে আগুন

এরমধ্যে অগ্নিকাণ্ডের চারটি ঘটনা রাজধানীতে ঘটেছে।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 10:35 am
Last modified: 19 November, 2023, 10:55 am
শনিবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলর ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগে শনিবার (১৮ নভেম্বর) সারাদেশে মোট ৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। 

এরমধ্যে অগ্নিকাণ্ডের চারটি ঘটনা ঘটেছে রাজধানীতে।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার বাইরে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (মিডিয়া সেল) তালহা বিন জাশিম।

তিনি বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায়।

সন্ধ্যা ৭টার দিকে আগারগাঁওয়ে একটি বিহঙ্গো পরিবহনে আগুন দেওয়া হয়।

বাড়ি ফেরার পথে মিরপুরের বাসিন্দা ইফতেখার মাহমুদ টিবিএসকে বলেন, আগারগাঁওয়ের তালতলা বাজারের ঠিক বিপরীতে বিএএফ মিউজিয়ামের সামনে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডে বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাব এইড হাসপাতালের সামনে রাত ১১টা ৪৭ মিনিটে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পলাশী ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

দেশের বিভিন্ন জেলায় ৪টি অগ্নিসংযোগের ঘটনা

শনিবার চট্টগ্রামের বোহাদ্দারহাট ও কর্ণফুলী এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানা এলাকায় মিনি ট্রাকে আগুন দেওয়া হয়। 

এছাড়া, রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন বলেন, "আমরা রাত ৯টা ০৭ মিনিটে আগুনের খবর পাই। পরে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।"

এদিকে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার বটতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

জয়পুরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত পৌনে ১১টার দিকে কুমিল্লায় পাপিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / হরতাল / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
  • রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, সুরক্ষায় কাজ করবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট: সংসদীয় কমিটি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net