Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতায় এডিপিতে অর্থ ব্যয় কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2023, 12:40 pm
Last modified: 17 November, 2023, 02:01 pm

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতায় এডিপিতে অর্থ ব্যয় কমেছে

অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের মাত্র ১১.৫৪% অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন।
টিবিএস রিপোর্ট
17 November, 2023, 12:40 pm
Last modified: 17 November, 2023, 02:01 pm

ডলার সংকট ও রাজনৈতিক অস্তিরতার মধ্যে চলতি অর্থবছরের প্রথম চার মাসে উন্নয়ন ব্যয় গত আট বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় আগামী নির্বাচন পর্যন্ত এর হার আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের মাত্র ১১.৫৪% অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন।  

বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে সরকারের এডিপি বাস্তবায়ন হার ছিল ১১.৪৮% ।

সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় কমে যাওয়ার কারণে হিসেবে বিশেষজ্ঞারা বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন।

আইএমইডি আশঙ্কা করছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় এবং বৈদেশিক মুদ্রার সংকট দীর্ঘায়িত হওয়ায় আগামী কয়েক মাসে এ ব্যয় আরও কমতে পারে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, "ডলার সংকটের কারণে এখন অনেক প্রকল্পে বিদেশ থেকে পণ্য কেনা যাচ্ছে না। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিকাদারদের মধ্যে বিল পাবে কিনা তা নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ে এডিপি বাস্তবায়নে।"

একই ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।

তিনি বলেন, "ঠিকাদারদের মধ্যে এক ধরণের অনাস্থা তৈরি হয়েছে। সরকারের কৃচ্ছ্রতা সাধনের কারণে কাজ করে বিল পাবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে প্রকল্পের বাস্তবায়ন কাজে ধীরগতি তৈরি হয়েছে।"

"এছাড়া রাজনৈতিক সরকারের এখন পুরো মনোযোগ নির্বাচনে দিকে। ফলে তারা উন্নয়ন কর্মকাণ্ড তদারকির চেয়ে নির্বাচনের সংক্রান্ত কাজে বেশি সময় দিচ্ছে। এতে ফলে এডিবি বাস্তবায়ন হার কমছে," আগামী কয়েক মাসও এডিপি বাস্তবায়নে ধীর গতি থাকবে বলে ধারণা করছেন এই অর্থনীতিবিদ।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ১১.১৩%, যা এর আগের বছরে ছিল ১১.৮৮%।

চলতি অর্থবছরের এডিপিতে সরকারি তহবিল থেকে এডিপিতে বরাদ্দ  রয়েছে ১,৬৯,০০০ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ব্যয় হয়েছে ব্যয় হয়েছে ১৮,৮১৩ কোটি টাকা।

২৫টি মন্ত্রণালয় ও বিভাগ সরকারি তহবিল থেকে পাওয়া বরাদ্দের ১০% এর কম অর্থ ব্যয় করতে পেরেছে।

এদিকে বৈদেশিক সহায়তার বরাদ্দ ব্যবহার করছে পারছে না মন্ত্রণালয় ও বিভাগগুলো। আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক সহায়তা বরাদ্দের ১২.৬২% অর্থ ব্যয় করতে পেরেছে বাস্তবায়নকারি সংস্থাগুলো।

চলতি অর্থবছরের এডিপি ৯৪,০০০ কোটি টাকা বৈদেশিক সহায়তা ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১১,৮৬৪ কোটি টাকা বা ৭.৯৮%। গত অর্থবছরে এ হার ছিল ৮.৫৪%।

 

 

Related Topics

টপ নিউজ

এডিপি / এডিপি বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net