Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
শ্রম ও মানবাধিকারের ক্ষেত্রে আরও অনেক কাজ করা দরকার: বাংলাদেশকে ইইউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 05:15 pm
Last modified: 15 November, 2023, 05:43 pm

Related News

  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন

শ্রম ও মানবাধিকারের ক্ষেত্রে আরও অনেক কাজ করা দরকার: বাংলাদেশকে ইইউ

ইইউ কর্মকর্তারা পোশাক খাতে নিরাপত্তার মান নিয়ে অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে শ্রম অধিকার ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন তারা।
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 05:15 pm
Last modified: 15 November, 2023, 05:43 pm

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত এভরিথিং বাট আর্মস (ইবিএ) পর্যালোচনা মিশন বাংলাদেশকে বলেছে, দেশ তৈরি পোশাক খাতে নিরাপত্তার মানদণ্ডে অগ্রগতি অর্জন করেছে তবে শ্রম ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই আরও অনেক কাজ করা দরকার।

বুধবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে মিশনটি অর্থনৈতিক ও সামাজিক অধিকারের উন্নয়নে কিছু ইতিবাচক পদক্ষেপও উল্লেখ করে।

'এভরিথিং বাট আর্মস' (ইবিএ) শীর্ষক বাণিজ্যব্যবস্থার অধীনে বাংলাদেশের প্রতিশ্রুতিগুলো কতটা পালিত হচ্ছে তা মূল্যায়ন করতে ১২–১৬ নভেম্বর ঢাকা সফর করছে ইইউ'র পর্যালোচনা মিশনটি। ইবিএ ব্যবস্থায় মানব ও শ্রম অধিকারের মূল কনভেনশনসমূহ মেনে চলা স্বল্পোন্নত দেশগুলো ইইউ'র বাজারে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পায়। বাংলাদেশ ইবিএ'র সবচেয়ে বড় সুবিধাভোগী — ২০২২ সালে ইইউ'র বাজারে দেশের রপ্তানি ২৪ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।

ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালোনি সফররত দলটির নেতৃত্ব দিচ্ছেন। দলটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, তৈরি পোশাকের ব্র্যান্ড এবং বিজিএমইএ-এর সঙ্গে দেখা করেছে।

ইইউ কর্মকর্তারা পোশাক খাতে নিরাপত্তার মান নিয়ে অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে শ্রম অধিকার ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন তারা। মানবাধিকারের বিষয়ে মূল ইবিএ কনভেনশনগুলো মেনে চলার জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন বলে পরামর্শ দেন তারা।

আর এক্ষেত্রে বাংলাদেশকে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ২০২৩-এর সুপারিশ গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহিত করেছে ইইউ।

শ্রম অধিকারের বিষয়ে বাংলাদেশের নিজস্ব শ্রমনীতি ও চর্চাগুলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রচেষ্টা জোরদারে পরামর্শ দিয়েছে ইবিএ পর্যবেক্ষণ দল। এছাড়া শ্রম খাতে জাতীয় কর্ম পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে এটি।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালোনি বলেন, 'বাংলাদেশ সফর মানবাধিকার এবং শ্রম অধিকার পূরণের গুরুত্বের ওপর মূল অংশীজনদের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি মূল্যবান সুযোগ দিয়েছে যা ইবিএ ব্যবস্থার একটি অন্তর্নিহিত অংশ। প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করতে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষ, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।'

ইইউ বাংলাদেশ সরকার এবং সকল অংশীজনদের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে এ পর্যবেক্ষণ প্রক্রিয়া চালিয়ে যাবে। পরবর্তী ইইউ জিএসপি রিপোর্ট নভেম্বরের শেষে প্রকাশিত হবে।

Related Topics

টপ নিউজ

ইইউ / ইবিএ পর্যালোচনা মিশন / শ্রম অধিকার / মানবাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে: আইনমন্ত্রী আসাদুজ্জামান
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ
  • ইইউকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর  
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net