Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2023, 03:00 pm
Last modified: 13 November, 2023, 03:27 pm

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

সোমবার (১৩ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রকাশিত চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
টিবিএস রিপোর্ট
13 November, 2023, 03:00 pm
Last modified: 13 November, 2023, 03:27 pm

রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনার লাগাতার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

আজ সোমবার (১৩ নভেম্বর) ওএইচসিএইচআর'র চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বলপ্রয়োগ সীমিত করতে বিদ্যমান আইনের সংশোধন করে, এতে আন্তর্জাতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার এবং মানবাধিকার বিষয়ক কমিটি। এর পাশপাশি বলপ্রয়োগের সমস্ত অভিযোগ, অস্বীকৃত আটক, গুম এবং হেফাজতে মৃত্যুর মতো অভিযোগগুলো একটি স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করার সুপারিশ করেছে। তদন্তের পর দোষীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে। 

একইসঙ্গে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে একটি কার্যকর ব্যবস্থা রাখার সুপারিশ করেছে সংস্থাটি, যাতে করে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করতে পারেন। গুম প্রতিরোধে আইনে উপযুক্ত ধারাও যুক্ত করতে বলা হয়েছে।

এছাড়া, গোপনে কাউকে আটকে রাখা হয়নি– বিষয়টি নিশ্চিত করতে বলেছে জাতিসংঘের এই সংস্থা।

এর পাশাপাশি তুলে নিয়ে যেসব স্থানে ভুক্তভোগীদের 'গোপনে আটক রাখা হয়'– সেসব স্থানের একটি স্বচ্ছ তালিকাও প্রকাশ করতে সরকারের কাছে সুপারিশ জানিয়েছে ওএইচসিএইচআর। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন; অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত কমিটি এবং কমিটি এগেইনস্ট টর্চার বলপূর্বক গুম থেকে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিতে সরকারকে আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের পরামর্শ দিয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক নিয়মনীতির আলোকে বাংলাদেশে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের (যা মৃত্যুদণ্ড আরোপ করতে পারে) প্রয়োগকে সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি এগেনস্ট টর্চার।

Related Topics

টপ নিউজ

বিচারবহির্ভূত হত্যা / গুম / জাতিসংঘের উদ্বেগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net